চুক্তি চূড়ান্ত, স্বপ্ন সত্যি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ২২:১৩আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:১৫

ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে! ক্রিস্তিয়ানো রোনালদোর বেলাতে বিষয়টি বেশ যায়। স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। সেখানেই হয়েছেন বড় তারকা। দীর্ঘ ১২ বছর পর আবারও চিরচেনা আঙিনায় ফিরছেন ৩৬ বছর বয়সী তারকা। জুভেন্টাস থেকে ম্যানইউতে খেলার জন্য দুই বছরের আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। আর চুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

রোনালদো লিখেছেন, ‘আমাকে যারা জানে, তারা সবাই জানে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসার কমতি নেই। এই ক্লাবে যেই বছরগুলো আমি কাটিয়েছিলাম, সেগুলো ছিল খুবই চমৎকার। বিস্ময়কর ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে তা।’

পোস্টের পরের অংশে লিখেছেন, ‘এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করতে পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে যাওয়ার এতদিন পর আবারও এখানে ফেরার বিষয়টি ছিল অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমনকি ম্যানইউয়ের বিপক্ষে যখনই খেলতে নেমেছি, গ্যালারি থেকে সবসময় সমর্থকদের কাছ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি।’

ইংলিশ ক্লাবটির প্রতি ভালোবাসা প্রকাশ করে রোনালদো আরও লিখেছেন, ‘আমার প্রথম ঘরোয়া লিগ শিরোপা, লিগ কাপ ও পর্তুগাল দলে ডাক পাওয়া, চ্যাম্পিয়নস লিগ জয়, গোল্ডেন বুট পাওয়া এবং ব্যালন ডি‘অর প্রাপ্তি- সবকিছুর জন্ম হয়েছে বিশেষ এই ‍ক্লাবে। অতীতে ইতিহাস লেখা লিখেছি আমরা একসঙ্গে, ভবিষ্যতে আবারও লেখা হবে। আপনাদের আমি কথা দিচ্ছি।’

‘ঘরে ফেরা’র মুহূর্তে কোচ ফার্গুসনের কথা সামনে আনতে ভুল হয়নি সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। যার হাত ধরে তার বিশ্বসেরা হয়ে ওঠা, সেই কোচের প্রতি তার ভালোবাসার প্রকাশ এভাবে, ‘আমি আবার এখানে! আমি সেখানে ফিরে এসেছি, যেটি আমার ঠিকানা! চলো, তাহলে আবার একসঙ্গে শুরু করি! বি.দ্র. স্যার অ্যালেক্স, সবকিছু আপনার জন্য...।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি