‘মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে কখনোই পারবে না পিএসজি’

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৬

অর্থের ঝনঝনানিতে অনেক নামিদামি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ত জার্মেই। ঘরোয়া ফুটবলে রাশি রাশি সাফল্য এলেও আসল লক্ষ্য- ইউরোপিয়ান প্রতিযোগিতায় সাফল্যের ঘর শূন্য! দলবদলের রেকর্ড গড়ে নেইমারকে কিংবা তরুণ ফুটবলার হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে সর্বোচ্চ দামে এনেও কাজ হয়নি। তবে এবার স্কোয়াডে যোগ হয়েছেন লিওনেল মেসি। যার ছোঁয়ায় পিএসজির চ্যাম্পিয়নস লিগ খরা কাটবে বলে বিশ্বাস অনেকের। তাদেরই একজন হুয়ান রোমান রিকুয়েলমে। সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার এটাও জানিয়ে রাখলেন, মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে কখনোই পারবে না পিএসজি।

আর্জেন্টাইন ফুটবলের সেরাদের একজন রিকুয়েলমে। বর্ণিল ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মতো ক্লাবে। আন্তর্জাতিক ফুটবলে তার সঙ্গে মেসির বোঝাপড়াটা ছিল দারুণ। সাবেক এই প্লে মেকারের কণ্ঠে মেসির প্রশংসা ঝরে সবসময়। এবারও ঝরলো। আর্জেন্টাইন অধিনায়ক পিএসজিতে যোগ দেওয়ায় তাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি।

তবে মেসিকে নিয়েও যদি ব্যর্থ হয় পিএসজি, তাহলে কোনও দিনই তারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারবে না বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেছেন, ‘মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে কখনোই পারবে না পিএসজি।’

পেশাদারি ফুটবলকে বিদায় জানানোর পর এখন বোকা জুনিয়র্সের সহ-সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন রিকুয়েলমে। তার কাছে মেসিই এখন বিশ্বের সেরা, ‘মেসি সেরা, কারণ ও বল নিয়ে খেলতে ভালোবাসে।’

২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়েছেন মেসি। তবে রিকুয়েলমের বিশ্বাস পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে কাতালান ক্লাবে আবার ফিরবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমার মনে হয়, মেসি পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ জিতবে এবং অবসর নেবে বার্সেলোনায়।’

/কেআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী