বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিলো ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৯

আগে গোল করে ইউক্রেন এগিয়ে গেলো। প্রথমার্ধ পর্যন্ত এগিয়ে থেকে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। কিন্তু বিশ্বকাপ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স বিরতির পরই ম্যাচে ফিরে আসে। গোল করে সমতায় ফেরে। এগিয়ে যাওয়ারও সুযোগ ছিল। কোনও সময় পোস্ট কিংবা ফরোয়ার্ডদের ব্যর্থতায় হয়নি। ১-১ গোলে ড্র নিয়ে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ফ্রান্স ৫ ম্যাচে দুই জয় ও তিন ড্রতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। বিপরীতে ইউক্রেন সমান ম্যাচে টানা পঞ্চম ড্রতে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।   

ইউক্রেনের মাঠে ফ্রান্স বল দখলে এগিয়ে ছিল। আক্রমণেও। ম্যাচ ঘড়ির ২১ মিনিটে পল পগবার শট ক্রস বারের ওপর দিয়ে যায়।

২৭ মিনিটে গ্রিজমানের বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৩৩ মিনিটে কোমানের শটও ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে হতাশ হতে হয়।

৩৫ মিনিটে ইউক্রেন প্রথম বলার মতো ভালো সুযোগ পায়। সতীর্থের কর্নার থেকে ইয়ারমলেঙ্কো শট গোলকিপার লরিস ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন, ফিরতি বলে জাবার্নির শট ক্রস বারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। দুই মিনিট পর ইয়ারমলেঙ্কোর হেড গোলকিপারের গ্লাভসে জমা পড়ে।

৪৪ মিনিটে ফ্রান্সের মার্শাল গোলকিপারের পায়ে মেরে সুযোগ নষ্ট করেন। পরক্ষণে প্রতি আক্রমণে উঠে ইউক্রেন গোল করে চমকে দেয়। বক্সের বাইরে থেকে জোরালো শটে লরিসকে পরাস্ত করেন শাপারেঙ্কো। গোল করে আনন্দে কেঁদেই ফেললেন এই ফুটবলার।

পিছিয়ে পড়ে বিরতি পর ফ্রান্স ম্যাচে সমতা আনতে সময় নেয়নি।

৫০ মিনিটে স্কোরলাইন ১-১ হয়। সতীর্থের ক্রসে মার্শালের শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ব্যবধান বাড়ানোর জন্য দিদিয়ের দেশমের দল কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি।

৬৫ মিনিটে গ্রিজমানের ক্রসে জোওমার শট ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭৭ মিনিটে বদলি নেমে দিয়াবাইয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।

/টিএ/আইএ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের