বাংলাদেশের পারফরম্যান্সে মুগ্ধ ফিলিস্তিন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৯

কিরগিজস্তানে তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে হারতে হয়েছে শক্তিশালী ফিলিস্তিনের কাছে। দুই অর্ধে ২ গোল খেয়ে জেমি ডের দল ম্যাচ থেকে ছিটকে যায়। তবে রবিবার (৫ সেপ্টেম্বর) ম্যাচ হারলেও ফিলিস্তিন কোচের প্রশংসা পাচ্ছে বাংলাদেশ।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচ শেষে ফিলিস্তিনের হেড কোচ ফরহাত মুসাবিগকোভ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিগত সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে। আমাদের বিপক্ষে তারা দারুণ খেলেছে। তাদের বেশকিছু চৌকস খেলোয়াড় আছে যাদের দক্ষতা চোখে পড়ার মতো। এ ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সমীহ আদায় করবে। আমি তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ।’

বাংলাদেশ কোচ জেমি ডেও ম্যাচ হেরেও শিষ্যদের পারফরম্যান্সে খুশি, বলেন, ‘আমরা জানতাম এটা একটা কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন এবং আমাদের রাঙ্কিং ব্যবধান অনেক বেশি। এমন ফল হওয়ার কথা ছিল। কঠিন ম্যাচ হওয়া সত্ত্বেও খেলোয়াড়রা অনেক ভালো খেলেছে।’

আগামী মঙ্গলবার প্রতিযোগিতায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে ডে বলেছেন, ‘এটা অনেক কষ্টসাধ্য যে খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদল করতে হবে। তবে এদের মধ্যে রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের টিমের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আশা করছি আমরা ভালো করতে পারবো।’

/টিএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের