ব্রাজিল-স্পেনকে পেছনে ফেলে যে রেকর্ড গড়েছে ইতালি

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৬

ম্যাচ না জিতেও আন্তর্জাতিক ফুটবলে অনন্য এক রেকর্ড গড়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইয়ে সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্রয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার দৃষ্টান্ত স্থাপন করেছে আজ্জুরিরা।

অবশ্য শেষ দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও সে টি হাতছাড়া করেছে ইতালি। চেলসি মিডফিল্ডার জর্জিনিয়ো পেনাল্টি পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।

সর্বাধিক টানা ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি এতদিন ব্রাজিল-স্পেনের দখলেই ছিল। যৌথভাবে তারা অপরাজেয় ছিল ৩৫টি ম্যাচ! ব্রাজিল সেটি করেছিল ১৯৯৩-৯৬ সালে। আর স্পেন একই দৃষ্টান্ত স্থাপন করে দেখায় ২০০৭-০৯ সালে। আজ্জুরিদের সর্বশেষ হারটি ছিল ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর। উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে তারা হেরে যায় পর্তুগালের কাছে।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে গোল উৎসব করে জিতেছে জার্মানি ও স্পেন। গ্রুপ জে-তে আর্মেনিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানরা। গ্রুপ বি-তে স্পেন ৪-০ গোলে হারিয়েছে জর্জিয়াকে।

বৃহস্পতিবার লিখস্টেনস্টাইনের বিপক্ষে ২-০ গোলে জয়ের দিন আক্রমণে বেশ বেগ পেতে হয়েছিল। এদিন শুরু থেকেই ছন্দে ছিল জার্মানি। সার্জ জনাব্রি ৬ ও ১৫ মিনিটে দুই গোলে আধিপত্যের সূচনা করেন। ৩৫ মিনিটে মার্কো রয়েস ও ৪৪ মিনিটে টিমো ভেরনার করেন চতুর্থ গোল। পরে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন হফমান (৫২ মিনিট) ও আদেয়ামি (৯০+১ মিনিট)।

আর্মেনিয়াকে গোলের মালা পরিয়ে গ্রুপের শীর্ষস্থানও দখল করেছে জার্মানি। ৫ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান আর্মেনিয়ার।

স্পেন অবশ্য জয়ের ধারায় ফিরেছে জর্জিয়াকে হারিয়ে। প্রথমার্ধে গায়া, কার্লোস সোলের ও ফেরান তোরেসের গোলে স্কোর দাঁড়ায় ৩-০। বিরতির পর চতুর্থ গোলটি করেন পাবলো সারাবিয়া। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে স্পেনও। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সুইডেন। 

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে