আবাহনী ছেড়ে ভারতীয় ক্লাবে যাচ্ছেন আফগান ফুটবলার

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২

২০১৯ সালে আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত খেলেছেন আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। কিন্তু এই মৌসুমে এসে ঠিক যেন নিজেকে মেলে ধরতে পারলেন না। এই মাসেই প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের সঙ্গে আবাহনীর শেষ ম্যাচ। ঠিক তার আগেই ঢাকা ছাড়ছেন তিনি। যোগ দিতে যাচ্ছেন ভারতের আই লিগের একটি দলে!

এমনিতেও এবারের মৌসুমে ৩৪ বছর বয়সী ফুটবলারের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নয় ক্লাব ম্যানেজমেন্ট। তাই নতুন মৌসুমের জন্য তাকে আর বিবেচনায় রাখা হয়নি। সাইঘানিও ভারতের ক্লাব রিয়াল কাশ্মিরে যাওয়ার আমন্ত্রণ পেয়ে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সত্যতা স্বীকার করে সাইঘানি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি আবাহনীতে আর থাকছি না। নতুন ক্লাবে যাচ্ছি।’

আকাশি-নীল জার্সিধারিদের ম্যানেজার সত্যজিত দাশ রুপুও বলেছেন, ‘সাইঘানিকে আগামী মৌসুমের জন্য আমরা বিবেচনায় রাখিনি। এখন ভারতের একটি ক্লাব থেকে ও প্রস্তাব পেয়েছে। সাইঘানিকে তাই ছেড়ে দিচ্ছি। এখন না ছাড়লে সেই ক্লাবের হয়ে আর খেলতে পারবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম