‘আমি মাদকাসক্ত নই, মাঠে খেলেই প্রমাণ হবে’

তানজীম আহমেদ
০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:২১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১

ধূমকেতুর মতো তার আগমন! আবার হারিয়ে যেতেও সময় লাগেনি। মিডফিল্ডার রবিউল হাসানের ব্যাপারটা তেমনই। নিজেকে হারিয়ে খুঁজছেন। ‘শৃঙ্খলা ও অনিয়মতান্ত্রিক জীবন-যাপনের’ কারণে বসুন্ধরা কিংসে থাকতে পারেননি। সবশেষ ঐতিহ্যবাহী দল মোহামেডানেও জায়গা হয়নি। ২২ বছর বয়সী উঠতি তারকার ক্যারিয়ারই এখন হুমকির মুখে। যদিও সব বাধা-বিপত্তি পেরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর দৃঢ়সংকল্প রবিউলের কণ্ঠে। মাদকাসক্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে মিথ্যা প্রমাণ করে আবারও মাঠে খেলেই জবাব দিতে চান তিনি।

গত মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি টাঙ্গাইল থেকে উঠে আসা রবিউল। ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছিলেন। অনেক চেষ্টার পরও আগের ফর্মে ফিরতে পারেননি। এই মৌসুমে মোহামেডানে এসে কোথায় নিজেকে মেলে ধরবেন, তা নয়, আগের মতো নিয়ম-শৃঙ্খলাকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আসছিলেন। যে কারণে মতিঝিলের পাড়ার ক্লাবটিতেও জায়গা হয়নি। বহিষ্কার হতে হয়েছে। মাদকাসক্তের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের একের পর এক অভিযোগের তীরও ছিল তার দিকে।

যদিও রবিউল কয়েকদিন আগে বাংলা ট্রিবিউনের কাছে নিজের ওপর আরোপিত সব অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। অস্বীকার করেছেন মাদকাসক্ত থাকার পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ।

মোহামেডান কর্মকর্তারা মাদকাসক্তের পাশাপাশি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বিদায় করে দিয়েছে। রবিউল সরাসরি বলেছেন, ‘আমার ওপর যে অভিযোগ দেওয়া হয়েছে, তা ঠিক নয়। তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেনি। অনুশীলনে কেন অনিয়মিত থাকবো বলেন? আসলে সময় খারাপ যাচ্ছে। আমি খেলতে পারলে কোনও কিছু নিয়ে নেতিবাচক আলোচনা থাকতো না। তবে পরিবারের প্রয়োজনে বাড়ি গিয়েছিলাম। তাই অনুশীলন মিস হয়েছে। তবে সেটাও জানিয়েছি কর্তৃপক্ষকে।’

মাদকাসক্তের বিষয়টি আমলে নেননি রবিউল। ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘প্রিন্স ভাইকে (মোহামেডানের টিম ম্যানেজার) ফোনে বলেছি। প্রয়োজনে পরীক্ষা করেন আমার- কী মাদক নেই আমি। আমি তো মাদকাসক্ত নই, মাঠে খেলেই প্রমাণ হবে। সব অভিযোগ মিথ্যা।’

আরামবাগের পর ক্লাব কিংবা জাতীয় দল কোনও জায়গায় নিজের জায়গা স্থায়ী করতে পারেননি। একে একে ফুটবল থেকেই দূরে সরে গেছেন। রবিউল অবশ্য বলেছেন, ‘কোনও টিমে টিকতে না পারাটা নিজের ব্যর্থতা। কোনও ক্লাবকে দোষারোপ করবো না। আমার কপালে নেই। তবে ওরা আমার বিরুদ্ধে ভুল অভিযোগ করেছে। ওদের খেলোয়াড়দের জিজ্ঞেস করলে পরিষ্কার হবে। আমি কোনও মাদক নিয়েছি কিনা? আমার গাফিলতি থাকতে পারে, তবে আমি মাদকাসক্ত ছিলাম না। নইও।’

আসছে নতুন মৌসুমে নিজেকে ফিরে পাওয়ার জন্য এখনই দৌড়-ঝাঁপ করছেন। টাঙ্গাইলে নিজ বাড়িতে একা অনুশীলন করছেন। শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীতে দেখা যেতে পারে তাকে। যদিও রবিউল পরিষ্কার করে কিছু বলেননি। তবে ফেরার দৃঢ়সংকল্প তার কণ্ঠে, ‘হতাশ হওয়ার কিছু নেই। জীবন পানির মতো। অনেক সময় অনেক দূরে যেতে পারবো। অনেক অফার আছে। কোন দলে যাবো, নাম বলতে চাই না। তবে দল আমি পাবোই। নিজের প্রতি আত্মবিশ্বাস আছে। ভুলত্রুটি শুধরে আবারও মাঠে ফিরে প্রমাণ করবো- আমি হারিয়ে যাইনি।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী