দেখার মতো ২ গোল করে সাফে চোখ বাংলাদেশ স্ট্রাইকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩

আগে গোল করেও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। তরুণ স্ট্রাইকার সুমন রেজার জোড়া গোলও বাঁচাতে পারেনি লাল-সবুজ দলের মান। তিন জাতি প্রতিযোগিতা ও একটি প্রীতি ম্যাচ শেষে জেমি ডের শিষ্যরা মাঝরাতে দেশে ফিরেছে। দেশে ফিরেই আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির কথা উচ্চারিত হলো সুমনের কণ্ঠে।

ক্যারিয়ারে এই প্রথম লাল-সবুজ জার্সিতে জোড়া গোল পেয়েছেন সুমন। দুটি গোলই ছিল দেখার মতো। বক্সের বাইরে থেকে জোরালো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেছেন তরুণ স্ট্রাইকার। ম্যাচ জিততে না পারার আক্ষেপ সুমনের কণ্ঠে, ‘শেষ ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম। কিন্তু হেরে গেছি ৩-২ গোলে। এখন ভুল-ত্রুটি নিয়ে কোচ কাজ করবে। সেগুলো শুধরে আমরা সাফের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালোভাবে ঢাকায় ফিরেছি। সবার কাছে দোয়া চাইছি। সাফের জন্য যেন ঠিকভাবে প্রস্তুত হতে পারি।’

এই ম্যাচে অভিষেক হয়েছে উদীয়মান মিতুল মারমার। ক্যারিয়ারে এই প্রথম বিদেশের কোনও প্রতিযোগিতায় খেলেছেন রাঙামাটি থেকে উঠে আসা গোলকিপার। দেশে ফিরে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি এভাবে, ‘কিরগিজস্তানে সাফের জন্য প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছিলাম। এছাড়া দেশের বাইরে আমার প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ ছিল। চেষ্টা করেছি সবাই যার যার জায়গা থেকে। এখন সাফের জন্য ক্যাম্প হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের