সেমিফাইনালে বাহরাইন-মালদ্বীপ, ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৬, ১৭:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ১৭:১৩

মালদ্বীপের সাথে ১-১ গোলে ড্র করে গ্রুপ বি'র শীর্ষ দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে বাহরাইন। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের সঙ্গে ড্র করে বাহরাইন। এ ড্রয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল ও কম্বেডিয়া।  সেমিফাইনালে বাহরাইন-মালদ্বীপ, ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
গ্রুপ বি'তে মালদ্বীপের সাত ও বাহরাইনের পাঁচ পয়েন্ট করে অর্জন করেছে। বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের অর্জন এক পয়েন্ট। কম্বোডিয়ার পয়েন্ট শুন্য। শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে জয় পেলেও কোনও লাভ হবে না বাংলাদেশের।

এদিন খেলার ১১ মিনিটে গোলের কাছাকাছি চলে এসেছিল বাহরাইন, ২৫ গজ দূর থেকে ডান পায়ের নিচু ফ্রি কিক করেছিলেন মিডফিল্ডার মোহাম্মদ আলিনার। মালদ্বীপ গোলরক্ষক ফয়সাল মোহাম্মদ ডান দিকে ঝাাঁপিয়ে পড়ে বল পাঞ্চ করেন। শেষ মুহূর্তের এই ডাইভটি মালদ্বীপকে বাঁচিয়ে দেয়।

ধাক্কা হজম করে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ, ১৭ মিনিটে ফরোয়ার্ড ইব্রাহিম আনসারের চিপ বাহরাইনি ক্রসবারে লেগে ফেরত আসে। সে বলটি আবারও আলী আসাদের পা ঘুরে আসে আনসারের পায়ে। তিনি আলতো ক্রস করেন পেনাল্টি বক্সের অপরপ্রান্তে। সেখানে থাকা আরেক ফরোয়ার্ড ইমাজ আহমেদ প্লেস করে বল জালে জড়িয়ে দেন।

বাহরাইন সমতা আনে ৫৮ মিনিটে, তাদের আক্রমণভাগের মূল স্তম্ভ মোহাম্মদ আলিনার আবারও একাই ভেদ করেন মালদ্বীপ ডিফেন্স। ভাসিয়ে দেন মাপা একটি ক্রস। ফরোয়ার্ড আনোয়ার আলী বুদ্ধিদীপ্ত হেডওয়ার্ক আগুয়ান মালদ্বীপ গোলরক্ষক ফয়সাল মোহাম্মদের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের