না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৭

ইংল্যান্ডের সোনালী প্রজন্মের সদস্য ছিলেন তিনি। ছিলেন প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন। ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সেই জিমি গ্রিভস।

১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব টটেনহাম।  তারা বিবৃতিতে বলেছে, ‘জিমি গ্রিভসের মৃত্যুর খবরে আমরা ভীষণভাবে ব্যথিত। তিনি শুধু টটেনহামের হয়ে সর্বোচ্চ গোলদাতাই ছিলেন না। দেশের অন্যতম সেরা গোলদাতাও ছিলেন। তিনি নিজ বাড়িতে সকাল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

গ্রিভস এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যা তাকে প্রজন্মের সেরা গোলদাতার খ্যাতি এনে দেয়। স্পারদের সঙ্গী হওয়ার আগে চেলসিতে ১৬৯ ম্যাচে ১৩২ গোল আছে তার। এর পর তো টটেনহামের লিজেন্ডই হয়ে গেছেন। ক্লাবটিতে ৩৭৯ ম্যাচে তার গোল ২৬৬টি। যা ক্লাবটির সর্বকালের সেরা। ইংল্যান্ডের হয়ে ৫৭ ম্যাচেও তার গোল ৪৪টি। তার মাঝে রয়েছে ৬টি হ্যাটট্রিক।   

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী