আগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৩

আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।  আগুয়েরোর জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় এই জয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে বসেছে মানুয়েল পেল্লেগ্রিনির দল। তবে দিনের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠে জিতলে শীর্ষে উঠে যাবে লেস্টার সিটি। 

গত সপ্তাহে এভারটনের সঙ্গে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছিল সিটি। তবে শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে ২২তম মিনিটে এগিয়ে যায় সিটি। প্রায় ৩০ গজ দূর থেকে আচমকা শটে ক্রিস্টাল গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান ডেলফ। 

৪১তম মিনিটে প্রায় একই রকম দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো। ৬৮তম মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন আগুয়েরো। ৮৪তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা ব্যবধান আরও বাড়ালে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। 

এই জয়ের পর ২২ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট লিস্টার সিটি ও আর্সেনালের। তবে গোল গড়ে এগিয়ে ম্যানসিটি। দিনের শেষ ম্যাচে লিস্টার অ্যাস্টন ভিলাকে হারিয়ে দিলে অথবা ড্র করলে শীর্ষে উঠে যাবে এই মৌসুমে চমক দেখানো দলটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী