ব্রাজিল থেকে বাংলাদেশে এসে করলেন ২১ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৬

সর্বোচ্চ পারিশ্রমিকে ব্রাজিলের ফ্লুমিনেন্সে থেকে ধারে বসুন্ধরা কিংসে অভিষেক হয় রবিনিয়োর। প্রথম মৌসুমে নিজের পারফরম্যান্স দেখিয়ে সবার দৃষ্টি কেড়েছেন এই ব্রাজিলিয়ান। ২১ গোল করে হয়েছেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা। যেখানে ১৯ গোল নিয়ে শেখ জামালের ওমর জোবে দ্বিতীয় ও সাইফ স্পোর্টিংয়ের জন ওকোলি ১৮ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে।

সৃষ্টিশীল কাজ আর একের পর এক লক্ষ্যভেদেই রবিনিয়ো নিজেকে ঢাকার মাঠে চিনিয়েছেন। লিগে ২১ গোলের মধ্যে আছে একটি হ্যাটট্রিকও, আরামবাগের বিপক্ষে। উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে লক্ষ্যে শট নেওয়া কিংবা সেট পিস থেকে গোল করতে পারদর্শী এই ফরোয়ার্ড। এছাড়া সতীর্থদের দিয়ে গোল করাতেও তার জুড়ি নেই।

কিংসের একের পর এক জয়ে রেখেছেন সহায়ক ভূমিকা। এমন খেলোয়াড়কে তো ক্লাব ধরে রাখতে চাইবেই। অনেকটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় আগামী মৌসুমে রবিনিয়ো থাকছেন। কিংস সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে আগেই বলেছেন, ‘আমরা রবিনিয়োকে আগামী মৌসুমে খেলাতে চাই। রবিনিয়োও থাকার জন্য আগ্রহ দেখিয়েছে। লিগ শেষ হলে এটা নিয়ে আমরা বসবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি