বাংলাদেশের ফুটবলে নতুন দায়িত্ব পাচ্ছেন মারুফুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১

আগামী ২৭ অক্টোবর কুয়েতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। গ্রুপে বাংলাদেশ অনূধ্ব-২৩ দলের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত৷ এই বাছাই পর্ব সামনে রেখে লাল-সবুজ দলের প্রধান কোচ হতে যাচ্ছেন মারুফুল হক। শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। দলের অনুশীলনও আগামী সপ্তাহের শুরুতে হওয়ার কথা।

অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে শুরুতে অস্কার ব্রুজনের নাম বলা হলেও তিনি দায়িত্ব নিতে রাজি হননি। বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় মারুফুল এই প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে শুধু বলেছেন, ‘সালাউদ্দিন ভাই আমাকে ডেকেছিলেন। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে কথা হয়েছে। আমাদের আলোচনার ফলাফল কী, সেটা বাফুফে আনুষ্ঠানিকভাবে জানাবে।’

উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল ২০১৫ সালে জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। কেরালা সাফে সেবার বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী