লিওনেল মেসি-সের্হিয়ো রামোস পরবর্তী যুগের এল ক্লাসিকোর সূচি চূড়ান্ত। ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ঐতিহ্যবাহী লড়াই হতে যাচ্ছে আগামী ২৪ অক্টোবর। সূচি অনুযায়ী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।
মেসি-রামোস চলে গেলেও লা লিগার সফল দুটি ক্লাবের লড়াইয়ের আমেজ যে কমবে না, সেটি বলাই যায়। তবে এই মৌসুমে বড্ড বিবর্ণ দেখাচ্ছে বার্সাকে। পিএসজিতে মেসি চলে যাওয়ার পর ফল পক্ষে আসছে না মোটেও। তাই চাপে দিন কাটছে কোচ রোনাল্ড কোম্যানের। গত মৌসুমেও ক্লাসিকোয় বার্সার ফল ছিল হতাশাজনক। হেরেছে দুই ম্যাচেই।
মাদ্রিদ অবশ্য প্রত্যাশা মেনেই লিগে পথ চলছে। দ্বিতীয়বার কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর টেবিলের শীর্ষে অবস্থান তাদের। ৬ ম্যাচের তাদের অর্জন ১৬ পয়েন্ট। আর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান বার্সার।








