বাংলাদেশের জার্সিতে সাফে খেলা হচ্ছে না কিংসলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৮

অনেক আশা নিয়ে লাল-সবুজ দলের হয়ে অনুশীলন করে যাচ্ছিলেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে। কিন্তু তার আশায় গুঁড়েবালি! শেষ মুহূর্তে ফিফার ছাড়পত্র না আসায় কিংসলের এই যাত্রায় আর বাংলাদেশের জার্সিতে খেলা হচ্ছে না।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে কিংসলেকে ছাড়াই মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ দল। অথচ গত কয়েকদিন ধরে অস্কার ব্রুজনের দলে ঘাম ঝরিয়ে যাচ্ছিলেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার।

কিংসলেকে না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফা থেকে এখনও ছাড়পত্র আসেনি। সাফের আগে আসবে না। এটা সময়সাপেক্ষ বিষয়। অন্তত কয়েক মাস লেগে যায়। তাই কিংসলেকে সাফে খেলানো যাবে না, এটা নিশ্চিত করে বলতে পারি।’

কিংসলের বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সব কিছু ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ বিকালের অনুশীলন দেখেই সাফের চূড়ান্ত দল ঘোষণা করার কথা কোচ ব্রুজনের। সোমবার সংবাদ সম্মেলনে কোচ বলেছিলেন, ‘বিকালে অনুশীলন রয়েছে। এরপর দল চূড়ান্ত হবে।’

এছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের কোভিড পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেও দল ২৭ থেকে ২৩ জনে নেমে যাবে। মালদ্বীপে সাফ শুরু হবে ১ অক্টোবর। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। আগামীকাল (মঙ্গলবার) দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে