সাফ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের চূড়ান্ত দলে নেই কিংসলে, চমক হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণার কয়েক ঘণ্টা পর ডাক পড়েছিল মোহাম্মদ হৃদয়ের। এ ক’দিনে কোচ অস্কার ব্রুজনের মন জয় করে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাই তো সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন আবাহনী লিমিটেডের এই ফুটবলার। ২৩ সদস্যের দলে একমাত্র চমক হৃদয়ই। আর ফিফার ছাড়পত্র না পাওয়ায় বাদ পড়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলে।

আজ (সেমাবার) সন্ধ্যায় অনুশীলন শেষে প্রধান ‍কোচ অস্কার ব্রজন ২৭ জন থেকে চূড়ান্ত ২৩ জনের দল ঘোষণা করেছেন। ফিফার ছাড়পত্র না আসায় কিংসলে খেলতে পারছেন না। এছাড়া চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সিভ মিডফিল্ডার মানিক মোল্লা, মুক্তিযোদ্ধা ডিফেন্ডার মেহেদী হাসান ও মোহামেডানের আতিকুজ্জামানের জায়গা হয়নি। চূড়ান্ত দলে জায়গা পাওয়া সবার ঘুরেফিরে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে।

২৩ সদস্যের দল নিয়ে আগামীকাল (মঙ্গলবার) দুপুরে মালদ্বীপের রাজধানী মালেতে উড়ে যাবেন ব্রুজন। ১ অক্টোবর শুরু হবে সাফের লড়াই।

বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড:

আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, কাজী তারিক রহমান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, শহীদুল আলম সোহেল, সোহেল রানা, সাদ উদ্দিন, রেজাউল করিম, রাকিব হোসেন, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ হৃদয় ও সুমন রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে