দুই মহাদেশের চ্যাম্পিয়নের লড়াই, মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫১

বেশ কিছুদিন ধরে চলছিল আলোচনা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক উয়েফা ও লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে ম্যাচ আয়োজনের চিন্তা-ভাবনা করছিল। অবশেষে সেই আলোচনা আলোর মুখ দেখলো। এক ম্যাচের লড়াইয়ে মুখোমুখি হবে কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন। সেই হিসাবে দুই প্রতিযোগিতার দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইতালি আগামী জুনে মুখোমুখি হচ্ছে। যে লড়াইকে বলা হচ্ছে ‘কোপা ইউরোআমেরিকা’।

এ বছরই হয়েছে কোপা আমেরিকা ও ইউরো। লাতিন আমেরিকান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ইতালি। এই দল দুটিই আন্তমহাদেশীয় লড়াইয়ে মুখোমুখি হবে। এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে নেপলসের ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম রয়েছে আলোচনায়।

ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা। কিন্তু তাদের সঙ্গে একমত নয় উয়েফা ও কনমেবল। দিনকয়েক আগে উয়েফা নিশ্চিত করেছে বিষয়টি। কনমেবল স্পষ্ট কিছু না জানালেও তারাও ফিফার পক্ষে নয় বলে জানা গেছে। এই অবস্থায় দুই সংস্থার ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত তাদের সম্পর্ক আরও দৃঢ় করারই ইঙ্গিত দেয়।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই আন্তমহাদেশীয় ম্যাচের তিনটি আসর আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছে। আগামী জুনের সঙ্গে আরও দুইবার হবে ‘কোপা ইউরোআমেরিকা’। ভবিষ্যৎ প্রকল্পের অংশ হিসেবে লন্ডনে একটি যৌথ অফিস খোলা হবে বলেও জানিয়েছে উয়েফা।

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী