পোর্তোকে উড়িয়ে দিয়েছে লিভারপুল, জিতেছে আতলেতিকো-বরুশিয়াও

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১২

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে লিভারপুল। শুরু থেকে এফসি পোর্তোর ওপর চড়াও হয়ে খেলতে থাকে। সুফলও পেয়েছে। এসেছে একের পর এক গোল। তাতেই ইয়ুর্গেন ক্লপের দল ৫-১ গোলে পোর্তোকে উড়িয়ে দিয়েছে। বিজয়ী দলের হয়ে দুটি করে লক্ষ্যভেদ করেছেন মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনো। অন্যটি সাদিও মানে।

প্রতিপক্ষের মাঠে মোহামেদ সালাহ ১৮ ও ৬০ মিনিটে গোল দুটি করেন। তার জায়গায় বদলি নেমে ফিরমিনো ৭৭ ও ৮১ মিনিটে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। মাঝে সাদিও মানে ৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন। তারেমি ৭৪ মিনিটে পোর্তোর হয়ে একমাত্র গোল শোধ দেন।

দিনের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। ২০ মিনিটে লিওয়ের গোলে এগিয়ে যায় মিলান। তবে দ্বিতীয়ার্ধের শেষ ৬ মিনিটে ঝলক দেখিয়ে ম্যাচ জিতে নেয় মাদ্রিদ। ৮৪ মিনিটে গ্রিজমান ও ৯০ মিনিটে সুয়োরেজ গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। ‘বি’ গ্রুপে লিভারপুল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। চার পয়েন্ট নিয়ে ঠিক এরপরেই আছে মাদ্রিদ।

এদিকে, ইন্টার মিলান ও শাখতার দোনেক্সের ম্যাচ গোল শুন্য ড্র দিয়ে শেষ হয়েছে। এছাড়া বরুশিয়া ডর্টুমন্ট ১-০ গোলে স্পোর্টিং সিপিকে, ক্লাব ব্রুজ ২-১ আরবি লিপিজিগকে ও আয়াক্স ২-০ গোলে বেসিকতাসকে হারিয়েছে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী