প্রথমার্ধে গোল দিতে পারেনি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৮:০১

সাফ চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মালে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যভেদ করতে পারেনি লাল-সবুজ দল। গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে দুইদল।

ম্যাচের প্রথম ৫ মিনিট-ই দাপট দেখানোর চেষ্টা করেছিল শ্রীলঙ্কা। কিন্তু গোলকিপার আনিসুর রহমান জিকোর পরীক্ষা নিতে পারেনি। বাংলাদেশ কিছুটা গুছিয়ে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয়। আক্রমণও হয়েছে অনেক। তবে অন টার্গেটে শট নিতে ব্যর্থ ছিল।

ম্যাচ ঘড়ির ৮ মিনিটে ইয়াসিন আরাফাতের লম্বা থ্রো-ইন থেকে তপু বর্মণের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয় লঙ্কান রক্ষণে। পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সায় দেননি।

বাংলাদেশের আক্রমণের জবাবে লঙ্কানরা মাঝে-মধ্যেই চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ২০ মিনিটে লঙ্কানদেনর হারাশা ফার্নান্দোর জোরালো শট ক্রস বারের অনেক ওপর দিয়ে গেছে।

দুই মিনিট পর জামাল ভূঁইয়ার শটও ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়।২৯ মিনিটে রাকিবের জোরালো শট হয় লক্ষ্যভ্রষ্ট।

যোগ করা সময়ে সবচেয়ে ভালো সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ইয়াসিন আরাফাতের ক্রসে তপু বর্মণের হেড গোলকিপার সুজন পেরারা কোনও মতে প্রতিহত করলে কাঙ্ক্ষিত গোল পাওয়া হয়নি।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের কোচ হিসেবে অভিষেক হয়েছে অস্কার ব্রুজনের। স্প্যানিশ কোচ দলকে ৪-১-৪-১ ছকে খেলাচ্ছেন। সেই অনুযায়ী ‘নম্বর নাইন’ হচ্ছেন উত্তর বারিধারার স্ট্রাইকার সুমন রেজা। সদ্য শেষ হওয়া লিগে তার গোলসংখ্যা ৮টি।

দুই উইংয়ে রয়েছেন রাকিব হোসেন ও জুয়েল রানা। উইংয়ের পেছনে মাঝমাঠে থাকছেন মেহাম্মদ ইব্রাহিম ও বিপলু আহমেদ। ডিফেন্সিভ মিডফিল্ডার অধিনায়ক জামাল ভূঁইয়া।

রক্ষণে লেফট ব্যাক ইয়াসিন আরাফাত, মাঝে কাজী তারিক রায়হান ও তপু বর্মণ। আর রাইট ব্যাক বিশ্বনাথ ঘোষ। গোলবার সামলাচ্ছেন আনিসুর রহমান জিকো।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, জুয়েল রানা ও সুমন রেজা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের