প্রতিপক্ষ ভারত বলেই উত্তেজনা বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৮:৫৪আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৮:৫৪

সাফ চ্যাম্পিয়নশিপে এবার প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে খেলবে। আর শীর্ষ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বাংলাদেশ ফাইনালে চোখ রেখে খেলা শুরু করেছে। সেই লক্ষ্যের পথে দ্বিতীয় ম্যাচেই ভারতের বিপক্ষে কঠিন লড়াই। অবশ্য সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নামতে মুখিয়ে আছে জামাল ভূঁইয়ারা।

এবারের সাফেও ফেভারিট ভারত। সুনীল ছেত্রীদের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। মালে জাতীয় দলের অনুশীলনের একফাঁকে বসুন্ধরা কিংসের এই ফুটবলার বলেছেন, ‘আমাদের সুযোগ আছে ফাইনালে খেলার। তার আগে ভারতের বিপক্ষে ম্যাচ মানে হাইভোল্টেজ ম্যাচ। সব খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা কাজ করছে এই ম্যাচ নিয়ে। সল্টলেকে ভালো খেলে জয় আসেনি। আশা করছি, এই ম্যাচে ভালো খেলতে পারবো।’

সাফে শুরুটা জয় দিয়ে করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও রাখতে চাইছে জয়ের ধারাবাহিকতা। তবে প্রথম ম্যাচে গোল ব্যবধান বাড়েনি। এটা নিয়ে কিছুটা হতাশা আছে। অবশ্য ভারত ম্যাচের আগে পুরো দল যেন উজ্জীবিত হয়ে খেলতে পারে, সেই চেষ্টা চলছে।’

লাল-সবুজ দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি তেমনটাই বললেন, ‘প্রথম ম্যাচটা উইনিং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। খেলোয়াড়রা তাতে সফল হয়েছে। কোচের কথা মতো খেলতে পেরেছে। এখন আমাদের গোল বাড়ানো দরকার। গোল ভাগ্যের বিষয়। ভাগ্যে থাকলে গোল পাবো।’

ভারত ম্যাচ নিয়ে বললেন, ‘পরের ম্যাচ ভারতের বিপক্ষে। ধাপে ধাপে এগোতে হবে। যেভাবে দলকে খেলানো দরকার, ট্রেনিং করা দরকার, উজ্জীবিত করা দরকার, সেভাবে করা হচ্ছে।’

সোমবারের ভারত ম্যাচের আগে দলের প্রস্তুতিতে আরও একদিন সময় পাওয়া যাবে। এই সময়ে প্রতিপক্ষ নিয়ে আরও পরিকল্পনার সুযোগ আছে বলে জানালেন রক্সি, ‘কাল (রবিবার) ভারতকে নিয়ে আরও চিন্তা করার সুযোগ আছে। আসলে গোল পাওয়ার জন্য ভাগ্যের পাশাপাশি স্কিলের দরকার। আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। ফাইনালে খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক