ভারতের কোচের কথায় কান দিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ২২:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২৩:০৪

সাফ চ্যাম্পিয়নশিপে শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে পেনাল্টিতে দেওয়া গোলে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এমন পেনাল্টিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেছিলেন ভারতের কোচ ইগর স্টিমাক। তবে তার সেই কথায় কান দিচ্ছেন না লাল-সবুজ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকাল (৪ অক্টোবর) ফেভারিট ভারতের বিপক্ষে দারুণ লড়াইয়ের অপেক্ষায় ৩১ বছর বয়সী তারকা। 

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে সোমবার বিকাল ৫টায় সাফে সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় জামাল এই ম্যাচ নিয়ে ইতিবাচক খেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতীয় কোচের মন্তব্য নিয়ে জামালের ব্যাখ্যা, ‘তিনি (স্টিমাক) ভারত নিয়ে বলতে পারেন, বাংলাদেশ নিয়ে বলতে পারেন...কিন্তু আমরা তার কথায় কান দিচ্ছি না। আমরা জানি, এটা মাইন্ড গেম। তাই তিনি যাই বলুন না কেন, আমরা কানে তুলছি না। আমাদের একঝাঁক ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি কোচ আমাদের কাছে কী চান। কোচ যেটা বলেছেন তা যদি নিখুঁতভাবে করতে পারি, আমার বিশ্বাস আগামীকাল দারুণ একটা লড়াই হবে এবং আমরা দারুণ কিছু একটা করবো।’

ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবেন অধিনায়ক জামাল। মাঠে শতভাগ উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন, ‘এটা নতুন ম্যাচ, নতুন চ্যালেঞ্জ। যখনই আপনি প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, আপনিও মাঝ মাঠে তাদের হারাতে চাইবেন। দেখাতে চাইবেন প্রতিপক্ষের চেয়ে আপনি ভালো। আমাদেরও একই চেষ্টা থাকবে আগামীকাল। আমিও দেখাতে চাই, যাদের বিপক্ষে খেলছি, তাদের চেয়ে আমি ভালো। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আমি বিশ্বাস করি, যার বিপক্ষে খেলবো তাকে পরাস্ত করতে পারবো। এজন্য শতভাগ দেবো আমি।’

/টিএ/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের