ভারতীয় অধিনায়ককে রুখতে ছক কষছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ১৪:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৪:৩৫

৩৭ বছর বয়সেও অদম্য ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ভারতের ফুটবলেও সবচেয়ে বড় তারকা তিনি। আজ বাংলাদেশের বিপক্ষে দিল্লির এই তারকা আবারও সবচেয়ে বড় প্রভাবক হয়ে উঠতে পারেন! যদিও লাল-সবুজ দলের কোচ প্রতিপক্ষের বড় তারকাকে রুখতে ছক কষে রেখেছেন সুকৌশলে। তাই এখন দায়িত্বটা বেশি সামলাতে হবে তপু বর্মণ-তারিক কাজীদের।

সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে ছেত্রীর জোড়া গোলেই ম্যাচ হারে বাংলাদেশ। সুযোগ সন্ধানী এই স্ট্রাইকারকে কোনওভাবেই আটকে রাখা যায়নি। বাইচুং বুটিয়ার পর বাংলাদেশের বড় আতঙ্কের নাম এই ছেত্রী। দু’বার সাফ জিতেছেন। জাতীয় দলের হয়ে তার প্রাপ্ত ৭৫ গোলের ৫টি আবার বাংলাদেশের বিপক্ষে।

পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ যখনই স্বপ্ন দেখা শুরু করে, তখনই হন্তারকের ভুমিকায় দেখা দেন তিনি। সর্বশেষ গত জুনে কাতারে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ড্রয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ মুহূর্তে ছেত্রীর জোড়া গোল হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে।

আজ সোমবার মালে জাতীয় স্টেডিয়ামে অন্তত আগের ভুল করতে চাইবে না জামাল ভূঁইয়ারা। রক্ষণে স্তম্ভ তপু বর্মণ তো বেশ সজাগ। আগেই বলেছেন, প্রতিপক্ষদের আটকে দেওয়ার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাবেন।

আর ভারতে কোচিংয়ের সুবাদে ছেত্রীকে ভালো করেই জানা কোচ অস্কার ব্রুজনের। শিষ্যদের তাই টিপস দিয়ে রেখেছেন সেভাবেই। হয়তো আজ ছেত্রীদের আটকে রাখা গেলে নতুন কিছু হলেও হতে পারে। ২০০৩ সালের পর যে দল জয়ের মুখ দেখেনি। র‌্যাঙ্কিংয়ে প্রায় অসম প্রতিপক্ষের বিপক্ষে এক পয়েন্ট নিতে পারলে সেটাও মন্দ নয়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের