বাংলাদেশের জন্য আরও দুঃসংবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ২১:১৯আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২১:১৯

সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল (বৃহস্পতিবার) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। সেই ম্যাচের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বাংলাদেশ দল।

কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় খেলতে পারছেন না দুই নির্ভরযোগ্য ফুটবলার। রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষকে মাঠের বাইরে থাকতে হচ্ছে। দুঃসংবাদ এসেছে আরও। ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ পড়েছেন চোটে। পিঠের ব্যথায় মালদ্বীপ ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি।

যদিও ফাহাদ আগের দুই ম্যাচে একাদশে ছিলেন না। টিম ম্যানেজমেন্ট অবশ্য এ নিয়ে ভাবছে না। তাদের চিন্তা-ভাবনায় অন্যকিছু আছে।

মালে থেকে জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফাহাদ চোটে পড়লেও দুশ্চিন্তার কিছু নেই। আমাদের চিন্তা-ভাবনা অন্যরকম। এ নিয়ে এখনই কিছু বলার নেই। অন্য খেলোয়াড়রা তো রয়েছেই। সবাই উজ্জীবিত আছে। আশা করছি, আমরা ভালো ফল নিয়ে আগামীকাল মাঠ ছাড়তে পারবো। সেই লক্ষ্যে দল অনুশীলন করছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম