‘আমার দলে ১১ জন অ্যাটাকার, আবার ১১ জনই ডিফেন্ডার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ২৩:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ২৩:৩২

মালদ্বীপের ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা আছে অস্কার ব্রুজনের। নিউ রেডিয়েন্টে এক বছর কাজ করায় দ্বীপ দেশটির সবকিছুই তার ভালো জানা। তাই হয়তো স্বাগতিকরা স্প্যানিশ কোচকে নিয়ে বেশি চিন্তায়। যদিও সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে মাঠের লড়াইটা অন্যভাবে দেখছেন ব্রুজন।

বুধবার সংবাদ সম্মেলনে আলাদা প্রস্তুতির কথা বলে গেছেন ৪৪ বছর বয়সী কোচ। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটা শুধু তার জন্য নয়, দলের সবার জন্যই চ্যালেঞ্জের- কথাটা মনে করিয়ে দিয়েছেন ব্রুজন, ‘এটা আমার একার চ্যালেঞ্জ নয়, এটা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। এই ম্যাচের জন্য আমাদের আলাদা প্রস্তুতি আছে। তবে আমার কাছে মনে হচ্ছে, আমাদের চেয়ে চ্যালেঞ্জটা বেশি মালদ্বীপের। তারা স্বাগতিক। এক ম্যাচ হেরে পিছিয়ে আছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের ৩ পয়েন্ট দরকার। আমাদের কিন্তু শেষ ম্যাচ পর্যন্ত সুযোগ আছে।’

র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ অনেক এগিয়ে। এছাড়া সবশেষ মুখোমুখিতে বাংলাদেশ ধরাশায়ী হয়েছে। এমন রেকর্ড দেখলে আশাবাদী হওয়া কঠিন। তবে সাফের দুই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স দেখলে ইতিবাচক কিছু ভাবাই যায়। যদিও ম্যাচটি যে সহজ হবে না, জানা আছে বাংলাদেশ কোচের, ‘আমার মনে হয়, কাল (বৃহস্পতিবার) একটি ওপেন গেম হবে। দুই দলই জয়ের জন্য চেষ্টা করবে। আমরা টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। কে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে কিংবা অতীত নিয়ে থাকতে চাই না। আমার মনে হয়, ম্যাচটি ফিফটি-ফিটটি হবে। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমার বিশ্বাস আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারবো।’

মালদ্বীপের বিপক্ষে একাদশের গুরুত্বপূর্ণ দুই সদস্য নেই। কার্ড সমস্যার কারণে উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ খেলতে পারছেন না। এটা যদিও ব্রুজনকে ভাবাচ্ছে না, ‘ইনজুরি ও কার্ডসমস্যা খেলার একটা অংশ। এটা নিয়ে ভাবলে চলবে না। আমার মনে হয়, নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য এটি একটি দারুণ সুযোগ। আমার বিশ্বাস একাদশে টিকে থাকতে তারা তাদের সেরাটাই দেবে।’

সাফে দুই ম্যাচে পয়েন্ট এসেছে ডিফেন্ডারদের গোলে। দলের ফরোয়ার্ডরা গোল পাচ্ছেন না। বিষয়টি ব্রুজন দেখছেন অন্যভাবে, ‘আমি বিষয়টাকে এভাবে দেখছি না। ভারতের বিপক্ষে ইয়াসিনের গোলে সহায়তা করেছেন মিডফিল্ডার জামাল ও উইঙ্গার রাকিব। প্রথম ম্যাচে তপুর পেনাল্টি কিন্তু এনে দিয়েছিল বিপলু ও ইব্রাহিম। আমার দলে ১১ জন অ্যাটাকার, আবার ১১ জনই ডিফেন্ডার। এরা প্রয়োজনে গোল করতে পারে, আবার দরকার হলে রক্ষণও সামলাতে পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম