মালদ্বীপের দর্শক বেশি বাংলাদেশের কম, কী ভাবছেন জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ০০:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০০:০৬

২০১৬ সালে মালদ্বীপে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল টম সেইন্টফিটের দলকে। অবশ্য মালের সেই ম্যাচে ছিলেন না বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া। পাঁচ বছর পর আবারও মালদ্বীপের সামনে বাংলাদেশ। পেছনে ফিরে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য জামালের।

বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে অস্কার ব্রুজনের দল। তাই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। বুধবার সংবাদ সম্মেলনে জামাল বলেছেন, ‘আমরা সবাই জানি ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। নিজেদের দলের দিকেই আমাদের দৃষ্টি। মালদ্বীপ স্বাগতিক। মাঠে দর্শক থাকবে তাদের। এটা আমাদের দল আমলে নিচ্ছে না। আমরা চিন্তা করছি দল থেকে ভালো কিছু বের করে আনতে। যেন ৩ পয়েন্ট নিয়ে সামনের ম্যাচে এগিয়ে থাকা যায়।’

মালে জাতীয় স্টেডিয়ামে আগের দুই ম্যাচে গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিরা জামাল-তপুদের সমর্থন দিয়ে গেছেন। এই ম্যাচে অবশ্য ১০ ভাগও টিকিট প্রবাসীদের জন্য রাখা হয়নি। তাই আগের মতো প্রবাসীদের দেখা যাবে না গ্যালারিতে।

তাতে অবশ্য খেলায় প্রভাব পড়বে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমি মনে করি না এতে কোনও প্রভাব পড়বে। যদিও মাঠে সমর্থকরা থাকলে ভালো লাগে। তারা সবসময় উৎসাহ জোগায়। যা ভালো দিক। যদি মালদ্বীপ তা (নিজেদের সমর্থকদের সমর্থন বেশি পাওয়া) করতে চায়, করতে পারে। তবে সেটা আমাদের খেলাতে কোনও প্রভাব পড়বে না। আমরা পারফরম্যান্স দেখাবো- এটা শতভাগ নিশ্চিত।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের