৩৭ ম্যাচ পর ইতালিকে হারের ‘তেতো স্বাদ’ দিলো স্পেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ অক্টোবর ২০২১, ০৩:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৩:৩৭

টানা ৩৭ ম্যাচ ধরে অজেয় ইতালি। অবশেষে নেশন্স লিগে এসে ইউরো চ্যাম্পিয়নদের জয়রথ থেমেছে। বুধবার (৬ অক্টোবর) রাতে ১০ জনের ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এরই সঙ্গে রবার্তো মানচিনির দলের বিপক্ষে ইউরোর সেমিফাইনালে হারের প্রতিশোধও নেওয়া হলো। দলের জয়ে দুটি গোলই এসেছে ফেরান তোরেসের কাছ থেকে।

সান সিরোতে ইতালি বল দখলে অনেকটাই পিছিয়ে। আক্রমণে উঠে লুইস এনরিকের দলের গোল পেতে সময় লাগেনি। ম্যাচ ঘড়ির ১৭ মিনিটে এগিয়ে যায়। ওয়ারজাবালের ক্রসে তোরেস দারুণ ভলিতে করেন লক্ষ্যভেদ।

ইতালির জন্য দুঃসংবাদ আরও অপেক্ষা করছিল। অধিনায়ক বনুচ্চি দেখেন লাল কার্ড। ৪২ মিনিটে ডাবল হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয়েছে। যদিও রেফারির কাছে প্রতিবাদ জানিয়েও সিদ্ধান্ত বদলানো যায়নি।

১০ জনের ইতালি আরও ব্যাকফুটে যায় দ্বিতীয় গোল হজমের পর। বিরতির ঠিক আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তোরেস বল জালে দেন জড়িয়ে। এই গোলেও সহায়তা করেছেন ওয়ারজাবাল। জাতীয় দলের হয়ে ২১ ম্যাচে এটি তোরেসের ১২তম গোল। ৬৩ মিনিটে ওয়ারজাবাল গোল করার সুযোগ নষ্ট করলে স্পেনের বড় ব্যবধানে জেতা হয়নি।

দুই গোলে পিছিয়ে থেকে ইতালি ছক বদলে রক্ষন জমাট করতে ব্যস্ত হয়ে পরে। যদিও শেষের দিকে এসে এক গোল শোধও দেয়। ৮৫ মিনিটে পেলেগ্রিনি লক্ষ্যভেদ করেন। চিয়েসার এসিস্টে।

শেষ পর্যন্ত ২-১ স্কোর লাইন রেখে মাঠ ছেড়েছে দুই দল।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি