‘ছুটির’ দিনে নেপাল বধের পরিকল্পনায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৯:৩১আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:৩১

মালদ্বীপের কাছে হারের পর কেটে গেছে দুই দিন। বাংলাদেশ দল হোটেলেই সময় কাটিয়েছে। প্রথম দিন জিম ও সুইমিং করলেও আজ (শনিবার) পুরোপুরি বিশ্রাম কাটিয়েছেন খেলোয়াড়রা। ছুটিতে ছিলেন সবাই। আগামীকাল (রবিবার) থেকে মাঠের অনুশীলনে ফিরতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। ‘ছুটির’ দিনে নেপাল বধের পরিকল্পনা এঁটে নতুন উদ্যমে অনুশীলনে নামতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল।

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানা। আনিসুর রহমান জিকোর ওপর ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ ব্রুজন। একাদশে থাকা না থাকা নিয়ে রানা কিছু বলেননি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় শেখ রাসেলের গোলকিপার আশার কথাই শুনিয়েছেন, ‘আগামীকাল (রবিবার) থেকে আবারও আমাদের অনুশীলন শুরু হবে। আমাদের ১৩ অক্টোবর নেপালের সঙ্গে যে ম্যাচ আছে, সেটা নিয়েই সব পরিকল্পনা থাকবে।’

নেপালের বিপক্ষে জিতলে ফাইনালের আশা জেগে ওঠে। তাই সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে লাল-সবুজ জার্সিধারীরা। রানার কথায় তা পরিষ্কার, ‘আমাদের সামনে এখন ভালো একটা সুযোগ আছে। নেপালকে হারাতে পারলে ফাইনালে ওঠার জন্য কাজে দেবে। আপনারা জানেন যে এবারের সাফ অনেক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কারণ এখানে সবার জন্য সুযোগ আছে। আমরা সবাই চেষ্টা করবো এবং খেলোয়াড়রা সবাই এখন উৎফুল্ল আছে।’

তবে ভারতের বিপক্ষে গোল করা ইয়াসিন আরাফাত থাকছেন না নেপাল ম্যাচে। কার্ডের কারণে গ্যালারিতে জায়গায় হচ্ছে তার। তবে আশার কথা নিষেধাজ্ঞা কাটিয়ে উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ফিরছেন।

রানা বলেছেন, ‘ইয়াসিন আরাফাত না থাকায় বড় ধরনের কোনও প্রভাব পড়বে না। কেননা আমাদের দলের সবার মধ্যে প্রথম একাদশে খেলার সামর্থ্য আছে। রাকিব আর বিশ্বনাথ এই ম্যাচে ব্যাক করবে এবং সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই নেপালের সঙ্গে জিততে পারবো।’

২৩ জনের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের। তবে দলে থেকে সতীর্থদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। সাফের মতো বড় একটা টুর্নামেন্টে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে নেপালের বিপক্ষে জিততে পারি এবং ম্যাচটা বিজয়ের মাধ্যমে ফাইনাল খেলতে পারি। যদি আমি মাঠে নামার সুযোগ পাই, তবে চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম