বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইনজুরিজনিত কারণে খেলতে পারছেন না তিনি।
গত দুই ম্যাচে বাংলাদেশের নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছিলেন রানা। দলকে বেশ কয়েকবার নিশ্চিত বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি।
এছাড়া পুরোপুরি ফিট নন অধিনায়ক মামুনুল ইসলামও। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে পুরো ফিট না হলেও পেইন কিলার নিয়ে মাঠে নামবেন মামুনুল।
অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলের বাইরে রাখা হয়েছে উইঙ্গার জাহিদ জাসান। গত মাচেও খেলেননি তিনি।
/আরএম/এমআর/








