বাংলাদেশে খেলতে এলেন ইংল্যান্ড প্রবাসী জুলকারনাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৫৫

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রাথমিক দল নিয়ে অনুশীলন করে যাচ্ছেন কোচ মারুফুল হক। আপাতত ২৫ জন খেলোয়াড় ক্যাম্পে আছেন। এই দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক।

ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলেন মিডফিল্ডার জুলকারনাইন। তার বাবা-মায়ের বাড়ি সিলেটে। তবে জুলকারনাইনের বাংলাদেশি পাসপোর্ট এখনও হয়নি, প্রক্রিয়াধীন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আশা করছে, ট্রায়াল কিংবা অনুশীলন চলাকালীন সময় তার পাসপোর্ট তৈরি হয়ে যাবে। তখন সেখানে ভালো করলে লাল-সবুজ জার্সি পরার সুযোগ আসবে।

আগামীকাল বা পরশু জুলকারনাইনের ট্রায়াল হবে। মারুফুল হক তার অন্তর্ভুক্তি নিয়ে আগেই সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সুযোগ পেতে হলে পরীক্ষায় পাস করতে হবে। প্রাথমিক দলে সে(জুলকারনাইন) আছে। এখন ট্রায়াল হবে। সেখানে যদি সে ভালো করে, তাহলেই সুযোগ পাবে।’

আগামী ২৭ অক্টোবর কুয়েতে শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী