৮ মিনিটের গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ১৭:১৬আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৫৮

সাফের ফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৮ মিনিটে জামালের ফ্রিকিকে লাফিয়ে উঠে সুমন রেজা হেড করলে বাংলাদেশ এগিয়ে যায়। 

সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে হলে বুধবার নেপালের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আগের ম্যাচ থেকে (মালদ্বীপের বিপক্ষে) দলটিতে পরিবর্তন এসেছে চারটি।

মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে খেলেছেন রহমত মিয়া, সোহেল রানা, মতিন মিয়া ও ইয়াসিন আরাফাত। আজ একাদশে কাউকেই রাখেননি ব্রুজন। আগের ম্যাচে সাসপেনশনের কারণে খেলতে পারেননি উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আজ শুরু থেকে রয়েছেন এই দুই নির্ভরযোগ্য ফুটবলার। তবে ভারতের বিপক্ষে লক্ষ্যভেদ করা ইয়াসিন আরাফাত কার্ড সমস্যার কারণে গ্যালারিতে থাকছেন।

মিডফিল্ডার সোহেল রানাকেও একাদশে দেখা যাবে না। প্রথমবারের মতো মালদ্বীপে অনুষ্ঠেয় সাফে খেলছেন ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা। এছাড়া স্ট্রাইকার সুমন রেজাও খেলছেন।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, টুটুল হোসেন বাদশা, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন, সাদ উদ্দিন ও সুমন রেজা।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি