‘আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৭:০৬আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৩

এক গোল করে ফাইনালের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু শেষে পুড়তে হয়েছে স্বপ্নভাঙার যন্ত্রণায়। সাফ চ্যাম্পিয়নশিপে রবিন রাউন্ড লিগের শেষ ম্যাচে বিতর্কিত পেনাল্টিতেই সর্বনাশ! নেপালের সঙ্গে ১-১ গোলে ড্রতে ছিটকে যেতে হয় অস্কার ব্রুজনের দলকে। মালেতে এমনভাবে বিদায়ে বেদনায় নীল গোটা বাংলাদেশ দল।

মাঠেই রেফারিকে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন জামাল-তপুরা। তারপর মাঠেই কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড়রা। দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে ওঠার মোক্ষম সুযোগ যে হাতছাড়া হয়েছে!

ম্যাচ শেষে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কষ্ট-যন্ত্রণা প্রকাশ করেছেন অনেকেই। শ্রীলঙ্কার বিপক্ষে গোল করা ডিফেন্ডার তপু বর্মণ লিখেছেন, ‘আমরা দুঃখিত, ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে। সব ভক্ত, বিশেষ করে মালদ্বীপের প্রবাসী ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে পারিনি। কতটা খারাপ লাগছে আমাদের বলে বোঝাতে পারবো না। কঠিন সময় সবাই পাশে থাকবেন, এই প্রার্থনা করি।’

বিপলু আহমেদ তো চোখের নিচে আঘাত পেয়েও মাঠ ছাড়েননি। ব্যান্ডেজ লাগিয়ে লড়াই চালিয়ে গেছেন। তিনি লিখেছেন, ‘ডান চোখের নিচে তিনটি সেলাই দিতে হয়েছে। ডাক্তার বিশ্রামে থাকতে বলেছে। কিন্তু আমি ও আমার দলের সবাই ঘুমহীন রাত অতিবাহিত করেছি।’

অধিনায়ক জামাল ভূঁইয়া সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সব সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবাইকে ভালোবাসি। যদি তাদের হাতে পুরো বিশ্ব তুলে দিতে পারতাম... যেভাবে তারা আমাকে ও পুরো দলকে ভালোবাসা দিয়েছে। তবে এই ফলে আমি হতাশ। আমরা ফাইনালে যেতে পারিনি। দুঃখিত সমর্থক! আশা করছি, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবো।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বেশ ব্যথিত। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এভাবে আমাদের বিদায় নিতে হবে, চিন্তাও করতে পারিনি। বাজে রেফারিংয়ের কারণে ফাইনালে জায়গা করে নিতে পারলাম না। রাতে সেভাবে আমরা ঘুমাতেই পারিনি। ছটফট করেছি শুধু। শুধু চিন্তা করেছি এ কী হলো!’

আর এটাই স্বাভাবিক। দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে ওঠার দোরগোড়ায় এসে এভাবে বিদায় নেওয়াটা যে অনেক কষ্টের, ব্যথার!

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম