‘সাদের বিপক্ষে যদি বাঁশি বাজে, তাহলে বিশ্বনাথ কেন কার্ড দেখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২০:১৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:১৭

সাফে বাংলাদেশের বিপক্ষে শেষ মুহূর্তে দেওয়া পেনাল্টি নিয়ে এখনও আলোচনা চলমান। হওয়াটাও অস্বাভাবিক নয়! কারণ রেফারির এই সিদ্ধান্তেই যে কপাল পুড়েছে বাংলাদেশের। আর নেপাল ম্যাচ ড্র করে জায়গা করে নিয়েছে সাফের ফাইনালে। ম্যাচের সেই মুহূর্তের ভিডিও বার বার দেখে হতাশ-ক্ষুদ্ধ টিম ম্যানেজমেন্ট।

বিশেষ করে ম্যাচের একটি মুহূর্ত নিয়ে আপত্তি আছে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপুর। নেপালের এক খেলোয়াড় ফ্রি-কিক থেকে বল নাগালে পাওয়ার আগে সাদ ও বিশ্বনাথের মাঝে থেকে জটলায় পড়ে যান। তখন সাদ উদ্দিন হালকা পুশ করেছে বলে মনে হচ্ছিল। কিন্তু উজবেকিস্তানের রেফারি সবাইকে অবাক করে দিয়ে হলুদ কার্ড প্রদর্শন করেন বিশ্বনাথকে!

সত্যজিত দাশ রুপু এই সিদ্ধান্তটি নিয়ে ভিডিও বার্তায় বলেছেন, ‘শুধু আমাদের কাছে নয়, সারাদেশবাসীর কাছে এই ফল অপ্রত্যাশিত। ৯০ মিনিটের ম্যাচে যে কোন ফল হতে পারে। কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে ফল আসলে কষ্ট লাগে। মাঠে দেখেছি, পরবর্তীতে ভিডিও দেখেছি। সাদ যদি ফাউল করে থাকে, তার বিপক্ষে বাঁশি বাজে। তাহলে কার্ডটা কেন বিশ্বনাথকে দেখানো হলো? কার্ড দেখানোর মাধ্যমেই বোঝা যায় রেফারি বিষয়টা ঠিকমতো দেখেছে কিনা।’

তবে বাস্তবতা মেনে রুপু বলেছেন, ‘খেলোয়াড়রা কোনওভাবে মেনে নিতে পারছে না। পরশু দিন ফাইনালের জন্য প্রস্তুত হতে পারতাম। এখন খেলতে না পারার বেদনা নিয়ে যেতে হচ্ছে। মাঠেই তখন অনেকে কান্নায় ভেঙে পড়েছে। আজ আমরা ফাইনালে নেই, এটাই বাস্তবতা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী