আবারও বাংলাদেশে ফিরছেন সেই আর্জেন্টাইন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১২:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১২:৫৬

অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন, বাংলাদেশে কোচিং করাবেন। অবেশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আর্জেন্টাইন ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি আবারও কোচ হয়ে ফিরছেন বাংলাদেশে। সাইফ স্পোর্টিংয়ের ডাগ আউটে আগামী মৌসুমে তাকে দেখা যাবে।

৫৫ বছর বয়সী ক্রুসিয়ানি বাংলাদেশে কোচ হয়ে আসার কথা বাংলা ট্রিবিউনের কাছে নিশ্চিত করেছেন, ‘ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি আসছি বাংলাদেশে। আবারও এই দেশে আসার সুযোগ পেয়ে আমি অনেক খুশি।’

যদিও সাইফের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন বলেছেন, ‘আমরা ক্রুসিয়ানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আগামী ২৫ অক্টোবর থেকে আমাদের অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগেই সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

বাংলাদেশ জাতীয় দলের প্রথম লাতিন ছন্দ দেখা যায় ক্রুসিয়ানির সময়ে। ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপে তার কোচিংয়ে দল অংশ নিয়েছিল। সেই সময় সুন্দর ফুটবল খেলতে দেখা যায় আলফাজ-আরমানদের। যদিও পাকিস্তানের করাচিতে ফাইনালে জেতা যায়নি। এরপর ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ফল সন্তোষজনক না হওয়াতে বরখাস্ত হতে হয়েছিল ক্রুসিয়ানিকে।

২০০৭ সালে আবাহনী লিমিটেডের হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন ক্রুসিয়ানি। কিন্তু বেশিদিন থাকতে পারেননি। দক্ষিণ এশিয়ান অঞ্চলে মালদ্বীপ জাতীয় দলে কাজ করে ফিরে গেছেন। তারপর আর এই অঞ্চলে কোচ হিসেবে কাজ করার সুযোগ পাননি।

এবার দীর্ঘ ১৪ বছর পর আবারও ফিরতে যাচ্ছেন বাংলাদেশের ক্লাবের কোচ হয়ে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের