বাংলাদেশ দলের কোচ হয়েছেন, শুনে তো অবাক লেমস!

তানজীম আহমেদ
২২ অক্টোবর ২০২১, ১৬:৪২আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৭:১৭

দক্ষিণ কোরিয়াতে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ছুটির আমেজে ছিলেন মারিও লেমস। হঠাৎ করে সুখবরটি শুনলেন- বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। এমন খবর শুনে পর্তুগিজ কোচ রীতিমতো অবাক! এত তাড়াতাড়ি লাল-সবুজ দলের দায়িত্ব পাবেন, চিন্তাও করেননি।

কয়েকদিনের আলোচনায় কোচের দায়িত্ব পেয়েছেন লেমস। তবে এত দ্রুত সবকিছু ঘটে যাবে, ভাবেননি তিনি। তার অবাক হওয়ার মূল কারণ এটাই। সাফ শেষ করে জামাল ভূঁইয়ারা দেশে ফিরেছে কয়েকদিন হলো। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আলোচনা শুরু করে লেমসের সঙ্গে। তারপরই হঠাৎ জানাতে পারেন, প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছে বাফুফে। 

নতুন দায়িত্ব পালনের জন্য তড়িঘড়ি করে ঢাকায় ফিরতে হচ্ছে লেমসকে। ভিসা প্রসেস করে ২৪ অক্টোবরের মধ্যে ঢাকায় আসার পরিকল্পনা ৩৫ বছর বয়সী কোচে্র। পরের দিন থেকে মাঠে নেমে পড়ার লক্ষ্য। 

লাল-সবুজ দলের নতুন দায়িত্ব সম্পর্কে লেমস দক্ষিণ কোরিয়া থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনই জাতীয় দলের দায়িত্ব পাবো, ভাবনাতেই ছিল না। মনে করেছিলাম, (অস্কার) ব্রুজন হয়তো শ্রীলঙ্কা সফরেও থাকবে। কোরিয়াতে ছুটির মাঝে হঠাৎ এমন খবর শুনে নিজের কাছে অনেকটা অবাক লাগছে। তবে নতুন দায়িত্ব পেয়ে অনেক আনন্দিত। চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে দলকে সাহায্য করতে।’

নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে চারজাতি ফুটবল প্রতিযোগিতা। আর এই মিশনের জন্যই লেমসকে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। শ্রীলঙ্কার প্রতিযোগিতায় যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা অকপটে স্বীকার করলেন এই পর্তুগিজ কোচ, ‘আমি জানি শ্রীলঙ্কাতে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে- আমার অধীনে দল কেমন খেলে, পারফরম্যান্স কেমন হয়। আসলে সবকিছুর জন্য আমি প্রস্তুত আছি। সাফল্য পেতে চাই আমিও।’

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কায় দলকে অন্তত ফাইনালে নিতে চান লেমস, ‘মালেতে দল ভালো খেলেছে। তবে কিছু ভুলত্রুটি ছিল। আমি চেষ্টা করবো কলোম্বোতে যেন দল তা শুধরে ভালো ফুটবল খেলে। চ্যাম্পিয়ন হওয়াটাই আমার লক্ষ্য। এর আগে ফাইনাল খেলতে হবে।’

দুই-একজন খেলোয়াড় ছাড়া ব্রুজনের দল থেকে তেমন পরিবর্তন আনতে চান না লেমস। এছাড়া নিজের দর্শনটা শুরুতে শিষ্যদের বুঝিয়ে দিতে চাইছেন তিনি।

২০১৮ সালে ফিটনেস কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেন লেমস। মাঝে বিরতি দিয়ে এখন আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্বে। সেখানে সাফল্যও পেয়েছেন। টানা কয়েক বছর বাংলাদেশে থাকায় এই দেশের সবকিছুই তার বেশ চেনা। সেই অভিজ্ঞতা থেকে লেমসের আত্মবিশ্বাসী কণ্ঠ, ‘এখানে সবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। সবাইকে আমি চিনি-জানি। এছাড়া প্রতিটি কোচের আলাদা দর্শন আছে। আশা করছি সবার চেষ্টায় আমরা সফল হতে পারবো। কলম্বো থেকে সাফল্য নিয়ে দেশে ফিরতে পারবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের