বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৬, ১৭:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৭:২২

বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার জন্য ক্ষমা চাইলেন মামুনুল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে বাহরাইনের কাছে হেরে বিদায় নেওয়ার ব্যর্থতার জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক মামুনুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে মামুনুল বলেন, ‘পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে ছিল। সবারই আশা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা এবার আমরাই জিতবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমরা জাতির আশা পূরণ করতে পারিনি। তবে পুরো দল চেষ্টা করেছে। দলের ব্যর্থতার জন্য খেলোয়াড়দের পক্ষ থেকে আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি।’
কিন্তু সঙ্গে সঙ্গে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘আমি সবাইকে এটাও বলছি যে, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। এবার ব্যর্থ হয়েছি, ভবিষ্যতে সফল হয়ে আপনাদের আস্থার প্রতিদান দেবো। বর্তমানে আমাদের খারাপ সময় যাচ্ছে। এই সময় আমাদের পাশে থাকা উচিত সবার।’
মামুন আরও বলেন,‘বর্তমান জাতীয় দলের তরুণ খেলোয়াড়দের মাঝে কমিটমেন্টের অভাব রয়েছে। যে কারণে তারা দলকে ভালো কিছু উপহার দিতে পারছে না। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি মনে করি, বাফুফের উচিত খেলোয়াড়দের কোড অব কন্টাক্টে নিয়ে আসা। যারা ভালো পারফরম্যান্স করবে তারাই দলে থাকবে। আর এটা করলে সমস্যা মিটে যাবে বলেই আমার ধারণা।’

 জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মামুনুল বলেন,‘আসলে সবকিছু বদলে গেছে ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের কারণে। তিনি দলের দায়িত্ব নেওয়ার পর শুধু পারফম্যান্সে খারাপই নয়, দলীয় শৃঙ্খলাও ভেঙে পড়েছে। কোচ মারুফুল হক দায়িত্বে আসার পর আমরা শৃঙ্খলা ফিরে পেয়েছি।আস্তে আস্তে পারফরম্যান্সেরও উন্নতি ঘটবে।’

বাংলাদেশ অধিনায়ক মনে করেন আগামী সাফ পর্যন্ত বর্তমান জাতীয় দলকেই ধরে রাখা উচিত বাফুফের। সঙ্গে কোচ হিসেবে মারুফুলকেই তার পছন্দ। তিনি বলেন,‘সাফল্য পেতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পার প্রয়োজন রয়েছে। আমি মনে করি আমাদের বর্তমান দলটিকেই আগামী সাফ পর্যন্ত ধরে রাখলে সাফল্য আসবেই। বারবার কোচ বদল না করে মারুফ ভাইয়ের ওপরই আস্থা রাখলে আমার ধারণা বাফুফে ভুল করবে না। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকে প্রস্তুত রাখতে হবে। আর সেখান থেকেই পূর্ণ হবে শূন্য স্থান।’

অধিনায়কত্ব নিয়ে মামুন বলেন, ‘বিষয়টি বাফুফের ওপর ছেড়ে দিয়েছি। সেটা তারাই ঠিক করবে।’

নতুন ফুটবল মৌসুমকে সামনে রেখে দলবদল সম্পর্কে মামুনুল বলেন, ‘অনেক নাটক হচ্ছে দলবদল নিয়ে। পুরনো ক্লাব শেখ জামাল চাইছে আমি আগামী মৌসুমেও তাদের হয়েই খেলি। কিন্তু আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি আর শেখ জামালে খেলবো না। নিজের ইচ্ছে মতো দল বেছে নেবো। এক্ষেত্রে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আমার পাকা কথা হয়েছে। আগামী মৌসুমে এই ক্লাবটির হয়েই মাঠে নামবো আমি।’

এদিকে গত সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের খেলোয়াড়দের ক্লাবে অন্তর্ভূক্ত করা নিয়ে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল তার অবসান হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ফেডারেশন ভবনে শুরুতে খেলোয়াড়রা সেখানে অবস্থান নিয়েছিলেন। কিন্তু শেষ দিকে তারা যে যে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তাদের সঙ্গেই ভবন ত্যাগ করেন খেলোয়াড়রা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের