মেমফিসের পেনাল্টি মিস, বার্সেলোনার আরেকটি হার

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০২১, ০১:২৯আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:২৯

বার্সেলোনার দুর্দশা যেন কাটছে না। লা লিগায় আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হারতে হয়েছে। আর এবার রায়ো ভায়েকানোর সঙ্গেও পেরে ওঠেনি কাতালানরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিরতির পর পেনাল্টি পেয়েও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ১-০ গোলে!

বার্সেলোনা ১০ ম্যাচে তৃতীয় হারে আগের ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে। রায়ো ভায়েকানো এক ম্যাচ বেশি খেলে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

এমনিতে লিওনেল মেসি-গ্রিজমানরা দল ছেড়ে যাওয়ায় বার্সেলোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর থেকে লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগে সেভাবে সুবিধা করতে পারছে না।

রায়ো ভায়েকানোর মাঠে বার্সেলোনা বলের নিয়ন্ত্রণে বেশ এগিয়ে থেকে আক্রমণও কম করেনি। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলেনি। ভায়েকানো আক্রমণ ফিরিয়ে পাল্টা আক্রমণে উঠেছে। গোলও পেয়েছে।

ম্যাচ শুরুর ৯ মিনিটে বার্সেলোনা এগিয়ে যেতে পারতো। কিন্তু ডিপাইয়ের বাকানো শট বাইরে দিয়ে যায়। ২০ মিনিটে ভায়েকানো সুযোগ পেয়েছিল। কিন্তু রাদামেল ফ্যালকাওর প্রচেষ্টা তের স্টেগেন প্রতিহত করেন।

৩০ মিনিটে ভায়েকানো প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়। ত্রেজোর পাসে রাদামেল ফ্যালকাও নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। পিকে চেষ্টা করেও ৩৫ বছর বয়সী কলম্বিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি।

৪ মিনিট পর অবশ্য ভায়েকানো সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি। ৩৬ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য। মেমফিস ডিপাইয়ের ক্রসে দেস্ত ক্রস বারের ওপর দিয়ে মেরে ম্যাচে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে।

বিরতির পরও বার্সেলোনা গোল শোধে কম চেষ্টা করেনি। কিন্তু সফল হতে পারেনি। ৭১ মিনিটে সবচেয়ে সুবর্ণ সুযোগটি নষ্ট হয়। পেনাল্টি পায় বার্সেলোনা। মেমফিস দিপাইকে বাধা দেন সাভেলেজিক। স্পট কিক থেকে ডাচ তারকা শট নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। গোলকিপার প্রতিহত করে ভায়েকানোকে ম্যাচে রাখেন।

শেষের দিকে ডি ইয়ং-গাভিরা চেষ্টা করেও আর ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি। আরও একটি হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কাতালানদের।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী