বাংলাদেশে আসার জন্য উন্মুখ আর্জেন্টাইন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৬:৫৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৭:০৬

সেই যে আবাহনী লিমিটেডের কোচ হয়ে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন। এরপর আর কোচিং করানোর সুযোগ হয়নি বাংলাদেশে। দীর্ঘ ১৪ বছর পর আবারও বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। এবার তিনি সাইফ স্পোর্টিংয়ের কোচ হয়ে ফিরছেন। ৫৫ বছর বয়সী কোচ ঢাকায় পা রাখছেন আগামী শনিবার ভোরে। 

দীর্ঘদিন পর হলেও বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ উচ্ছ্বসিত জাতীয় দলের সাবেক এই কোচ। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানে সবকিছু আমার চেনা জানা। অনেক দিন ধরে কাজ করার সুযোগ খুঁজছিলাম। এবার সুযোগ মিলতেই রাজি হয়ে যাই। শনিবার ভোরে আমি ঢাকায় নামবো।’

২০০৫ সালে এই আর্জেন্টাইন কোচের অধীনেই সাফে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল। ক্রুসিয়ানি তার পর মালদ্বীপের কোচ হয়েছিলেন। সেখানে বেশ কিছু দিন কোচিং করিয়ে এবার সাইফের হয়ে সাফল্য পেতে চাইছেন। 

সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরীও আস্থা রাখছেন আর্জেন্টিনার কোচের ওপর, ‘অনেক কোচকে দেখেছি। এবার লাতিন আমেরিকা থেকে কোচ আনছি। ক্রুসিয়ানির তো এখানে কাজ করার অভিজ্ঞতা আছে। আশা করছি তার অধীনে দল সাফল্য পাবে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের