বেনজেমার জোড়ায় রিয়ালের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০২১, ০২:১১আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৪:৫৫

ম্যাচের শুরুর দিকে লক্ষ্যভেদ করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু শাখতার দোনেৎস্ক বিরতির আগে সমতায় ফিরে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। বেনজেমা ঝলক তখনও শেষ হয়নি। বিরতির পর জয়সূচক গোলটি এসেছে এই স্ট্রাইকারের কাছ থেকেই। ফ্রেঞ্চ তারকার জোড়ায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। যদিও প্রথম লেগে জয় এসেছিল ৫-০ গোলের ব্যবধানে। অন্য ম্যাচে এসি মিলান ১-১ গোলে ড্র করেছে পোর্তোর সঙ্গে।

‘ডি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ চার ম্যাচে তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা বেশ জোরালো তাদের। শাখতার দোনেৎস্ক সমান ম্যাচে তৃতীয় হারে আগের এক পয়েন্ট নিয়ে বিদায় ঘণ্টা বেজে উঠেছে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে রিয়াল মাদ্রিদ বেশ এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। দুটি গোল করিম বেনজেমা করেছে, কিন্তু দুটি এসিস্টই আবার ভিনিসিয়ুস জুনিয়রের।

ম্যাচ শুরুর ২ মিনিটে লুকা মদরিচের বক্সের বাইরে থেকে নেওয়া শট ডিফেন্ডার প্রতিহত করলে লিড নেওয়া হয়নি। ৩ মিনিট পর মদরিচের শট গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে রাখেন। 

১০ মিনিটের ঝড় সামলে শাখতার কিছুটা গুছিয়ে নিয়ে আক্রমণে যায়। শাখতারের অ্যালান প্যাট্রিকের বক্সের বাইর থেকে ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে আফসোসে পুড়তে হয় সমর্থকদের।

এর ৪ মিনিট পরেই রিয়াল মাদ্রিদে উচ্ছ্বাস। ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতরে থেকে করিম বেনজেমা ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। ভিনিসিয়ুস জুনিয়র দলকে গোল পেতে সহায়তা করেন। ১৭ মিনিটে লুকা মদরিচের শট গোলকিপার প্রতিহত করলে এগিয়ে যাওয়া হয়নি। 

সুযোগ বুঝে আক্রমণে ওঠা শাখতার ৩৯ মিনিটে সফল হয়। অ্যালান প্যাট্রিকের এসিস্টে বক্সের ভিতরে ডান পায়ের জোরালো ভলিতে ফেরনান্দো ম্যাচে সমতা ফেরান।

বিরতির পর উভয় দল গোলের ‍সুযোগ পেয়েছে। কিন্তু সফল হয়েছে শুধু রিয়াল মাদ্রিদই। ৬১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাসে করিম বেনজেমা ডান পায়ের জোরালো শট আবারও দলকে এগিয়ে নেন।

শাখতার ম্যাচে ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়ালও পারেনি আর ব্যবধান বাড়াতে। ২-১ স্কোরলাইন রেখেই কার্লোস আনচেলত্তির দল মাঠ ছেড়েছে। আর এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে হাজার গোলের মাইলফলক স্পর্শ করলো।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম