সেশেলস কোচের দৃষ্টিতে বাংলাদেশ ফেভারিট নয়!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ২০:৪৩আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ২০:৫৬

র‌্যাঙ্কিংয়ে বেশ ভালোই ফারাক সেশেলস ও বাংলাদেশের। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির অবস্থান ১৯৯তম। আর বাংলাদেশ ১৮৭তম! তার পরেও শ্রীলঙ্কার চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশকে তারা ফেভারিট মানছে না!

শ্রীলঙ্কায় সোমবার শুরু হতে যাওয়া প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজা পাকসে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ।

সেশেলস কোচ ভিভিয়ান বোথের মন্তব্যে এজন্যই অবাকই হতে হচ্ছে তার দুই ফেভারিটের একটি দলের নাম মালদ্বীপ আর অপর দলটির নাম যে স্বাগতিক শ্রীলঙ্কা!

অথচ সেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলোর র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপ ১৫৬ তম স্থানে থেকে এগিয়ে থাকলেও এর পরই রয়েছে বাংলাদেশ- ১৮৭তম। সেশেলস ১৯৯তম ও শ্রীলঙ্কা ২০৪তম।

কিন্তু সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই সেশেলসে মাত্র এক মাস দায়িত্ব পালন করা কোচ সেসবের ধার দিয়ে গেলেন না, ‘আমার কাছে এ প্রতিযোগিতায় মালদ্বীপ ফেভারিট। শ্রীলঙ্কারও সুযোগ আছে।’

২০২০ জানুয়ারিতে বাংলাদেশে বঙ্গবন্ধু গোল্ডকাপেও খেলেছে আফ্রিকার এই দেশ। সেবার বাংলাদেশের মুখোমুখি হতে হয়নি। মালেতে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখা আছে সেশেলসের বর্তমান কোচের। সেখান থেকেই লাল-সবুজ দল সম্পর্কে তিনি ধারণা নিয়েছেন।

তবে করোনা পরিস্থিতির কারণে এক বছরের বেশি সময় তাদের খেলা থেকে দূরে থাকতে হয়েছে। সবশেষ সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেললেও বুরুন্ডি ও কমোরোসের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে।

তারুণ্য নির্ভর দল নিয়ে কলম্বোতে এসে বোথে আরও জানালেন, ‘প্রতিযোগিতাকে সামনে রেখে এক মাস প্রস্তুতি নিয়েছি। আমাদের দলটি তারুণ্যনির্ভর। সবার বয়স প্রায় ২৩। বাংলাদেশে খেলা দলের চেয়ে(বঙ্গবন্ধু গোল্ডকাপে) এই দলে পরিবর্তন আছে। আগের কয়েকজনও এই দলে আছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের