দুই পরিবর্তন নিয়ে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৫:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৫:১০

শ্রীলঙ্কার মাহিন্দ্রা রাজাপাকসে ফুটবল প্রতিযোগিতায় মালদ্বীপের বিপক্ষে আজ (শনিবার) মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। চার জাতি প্রতিযোগিতার এই ম্যাচ জিততে পারলে ফাইনালের পথ সুগম হবে জামাল ভূঁইয়াদের। জেতার লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

ডিফেন্ডার রহমত মিয়া ও মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় শুরু থেকে মাঠে থাকছেন। ইয়াসিন আরাফাত ও সাদ উদ্দিনের জায়গা হয়েছে বেঞ্চে। এই ম্যাচে অবশ্য পর্তুগিজ কোচ মারিও লেমস ভিন্ন ফর্মেশনে খেলাতে যাচ্ছেন দলকে। সেশেলসের বিপক্ষে ৪-২-৩-১ ছকে খেলেছে দল। এবার সম্ভাব্য ৪-১-৪-১ ফর্মেশনে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

আগের মতোই তেকাঠির নিচে আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাক রহমত মিয়া, সেন্ট্রাল ব্যাক টুটুল হোসেন বাদশা ও তপু বর্মণ, আর রাইট ব্যাকে সুশান্ত ত্রিপুরা আছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। নাম্বার নাইন হিসেবে আছেন সুমন রেজা। তার পেছনে আতিকুর রহমান ফাহাদ, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ হৃদয়।

বাংলাদেশ একাদশ (৪-১-৪-১): আনিসুর রহমান জিকো; সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, রহমত মিয়া; জামাল ভূঁইয়া; আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয়; সুমন রেজা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে