বাংলাদেশকে জিতিয়ে অন্যদের ছাড়িয়ে গেলেন তপু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২১, ১৩:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৩:৪৫

বাংলাদেশের রক্ষণে মূল স্তম্ভ ধরা হয় তাকে। রক্ষণ সামলে তপু বর্মণ গোল করতেও সিদ্ধহস্ত। ওভারল্যাপ করে ওপরে উঠে কিংবা স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় জাল কাঁপাতে জুড়ি নেই তার। এরই মধ্যে বর্তমান দলে খেলা সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি! লাল-সবুজ দলের হয়ে এখন খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল ২৬ বছর বয়সী ফুটবলারের। তার ঝুলিতে জমা পড়েছে ৬ গোল।

দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জিতেছে। শ্রীলঙ্কাতে চার জাতি প্রতিযোগিতায় পেনাল্টি থেকে দলকে জিতিয়েছেন তপু। আর এই গোলটি করে অন্যদের ছাড়িয়ে গেছেন নারায়ণগঞ্জ থেকে উঠে আসা এই ডিফেন্ডার। এতদিন সতীর্থ মাহবুবুর রহমান সুফিলের সঙ্গে ৫ গোল করে সমান্তরালে চলছিলেন। মালদ্বীপকে বধ করে তাকে এবার টপকালেন।

এছাড়া বর্তমান দলে কেউ তপুর ধারেকাছে নেই। শুধু আরেক উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমের লক্ষ্যভেদ আছে দুটি। মালদ্বীপ ম্যাচে জয়ের নায়ক তপু তাই উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আমি সমর্থকদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সবসময় সমর্থন করে আসছেন। আমার দলের সবাই অনেক পরিশ্রম করেছে। মালদ্বীপকে ১৮ বছর পর হারালাম আমরা। সবাই খুব খুশি।’

এছাড়া তপুর আরেক দিক দিয়ে ভাগ্যবান। তার দেওয়া ৬ গোলেই হয় বাংলাদেশ ড্র করেছে কিংবা জিতেছে, হারেনি।

২০১৫ সালে কেরালা সাফ চ্যাম্পিয়নশিপে তপু প্রথম গোল পেয়েছিলেন, ভুটানের বিপক্ষে। অন্য দুটি গোল সাফে ২০১৮ সালে ঢাকায় ভুটান ও পাকিস্তানের বিপক্ষে। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে গোলটিতে বাংলাদেশ ড্র করেছিল।

২০২১ সালের সাফে শ্রীলঙ্কা ও এবার মালদ্বীপের বিপক্ষে পেনাল্টিতে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। তাই দলের অন্যতম আশা-ভরসার প্রতীক হয়ে আছেন তপু।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী