পরিস্থিতি কঠিন করে ফেললো রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১৫ নভেম্বর ২০২১, ১২:৫৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩:৪৩

স্পেনের জন্য গতকালের রাতটা যদি আনন্দের হয়, পর্তুগালের জন্য ছিল হতাশার! স্পেন কাতার বিশ্বকাপের টিকিট কাটলেও অল্পের জন্য সেই সুযোগ হতাছাড়া করেছে রোনালদোর দল। এখন বিশ্বকাপে যেতে প্লে-অফে খেলেই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে।

ইউরোপিয়ান বাছাইয়ের পর্তুগিজদের জন্য হিসাবটা ছিল পরিষ্কার। সারাবিয়ার সঙ্গে ড্র করলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো। কিন্তু পর্তুগিজদের কপাল পুড়েছে শেষ মুহূর্তের গোল! রেনাটো সানচেস ২ মিনিটে দলকে এগিয়ে দিলেও সার্বিয়া সমতা ফেরায় ৩৩ মিনিটে। ৯০ মিনিটের আগ পর্যন্ত ড্রয়ের ইঙ্গিতই ছিল। কিন্তু পর্তুগাল ডিফেন্সের ভুলে সেই সম্ভাবনারও ইতি ঘটে কয়েক সেকেন্ডে! ৯০ মিনিটে জটলার মধ্যে থেকে অসাধারণ এক হেডে গোল করেছেন মিত্রোভিচ।

অথচ এই মিত্রোভিচ খেলতে নেমেছিলেন বদলি হয়ে। বেশিরভাগ সময় তাকে বাক্সবন্দী করে রাখা গেলেও পর্তুগিজদের অমনোযোগিতার সুযোগটা শেষ দিকে ঠিকই কাজে লাগিয়েছেন। এমনকি রোনালদোও পার্থক্য গড়তে পারেননি!

অবিশ্বাস্য এই জয়ের পর কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে সার্বিয়ার। তাতে পর্তুগালের সব সম্ভাবনা ঝুলে থাকলো মার্চে অনুষ্ঠেয় দুই রাউন্ডের প্লে-অফে!

পর্তুগিজদের হতাশার রাতে অবশ্য স্পেন কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ঠিকই। মোরাতার ৮৬ মিনিটের গোলে সুইডেনকে হারিয়েছে ১-০ ব্যবধানে। এই জয়ে টানা ১২বার মূল পর্বের টিকিট পেলো লা রোহারা। সুইডেনকে অবশ্য এখন প্লে অফ খেলেই মূল পর্বের সম্ভাবনা তৈরি করতে হবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের