ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২১, ১৩:১৩আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩:১৩

আর্জেন্টিনা-ব্রাজিলের সর্বশেষ ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। বিশ্বকাপ বাছাইয়ে খেলা বাদে উত্তেজনার সব চিত্রই সেদিন দেখা গেছে! শেষ পর্যন্ত ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের একক কর্তৃত্বে খেলা মাঠে গড়ায়নি। সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল আবার মুখোমুখি হচ্ছে বুধবার ভোর সাড়ে ৫টায়। বাছাইয়ের এই ম্যাচটি হবে আর্জেন্টিনায়।  

ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার জন্য সুসংবাদ যে মেসি শুরু থেকেই মাঠে থাকছেন। কোচ স্ক্যালোনি আগেই বলেছিলেন, ব্রাজিল ম্যাচের জন্য মেসিকে আগে প্রস্তুত করে নিতে হবে। সে কারণে উরুগুয়ের বিপক্ষে শেষ ১৫ মিনিট তিনি মাঠে ছিলেন।

তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদ হচ্ছে উরুর চোটে নেইমারের খেলা হচ্ছে না। যদিও প্রাণভোমরার চোট নিয়ে ব্রাজিলের বেশি ভাবার কথা নয়। এরই মধ্যে বিশ্বকাপের টিকিট তারা নিশ্চিত করে ফেলেছে। আর্জেন্টিনার অবশ্য আজ জিতলেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার কথা। তার পরেও ম্যাচটা যে সহজ হবে না সে বিষয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। তার মন্তব্য, ‘ম্যাচটা কঠিন হবে। বাছাইয়ে ওরা শীর্ষ দল, এর মধ্যে মূল পর্বও নিশ্চিত করে ফেলেছে।’

আর্জেন্টিনার স্বস্তির জায়গা হচ্ছে সর্বশেষ ২৬ ম্যাচেই তারা অপরাজিত। যদিও ২০১৯ সালে তাদের শেষ হার দেখতে হয়েছিল এই ব্রাজিলের বিপক্ষেই! তাও আবার কোপা আমেরিকার ফাইনালে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের