২৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের প্রথম গোলদাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২১, ১৩:০১আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩:০১

বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত তারকাদের অন্যতম এনায়েতুর রহমান। সেই সময় কাজী সালাউদ্দিনসহ অন্যদের সঙ্গে সমানতালে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। আরও একটি কারণে দেশের ফুটবলে নিজের নাম খোদাই করে রেখেছেন তিনি। বাংলাদেশের প্রথম গোলটি এসেছিল তার কাছ থেকেই। অবসরের পর যুক্তরাষ্ট্র হয়ে কানাডায় থিতু হওয়া সাবেক এই তারকা স্ট্রাইকার দীর্ঘ ২৭ বছর পর আজ (বৃহস্পতিবার) সকালে দেশে ফিরেছেন।

আপাতত দুই মাসের ছুটিতে এসেছেন আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথম গোলদাতা। ১৯৭৩ সালে থাইল্যান্ডের বিপক্ষে তার লক্ষ্যভেদেই বাংলাদেশ পেয়েছিল প্রথম গোল। জাতীয় দল ছাড়াও ঘরোয়া ফুটবলে মোহামেডান ও ওয়ান্ডারার্সসহ বিভিন্ন দলে খেলেছেন। স্বাধীন বাংলা দলেরও সক্রিয় সদস্য ছিলেন এনায়েত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এনায়েত বলেছেন, ‘দেশে ফেরার অনুভূতি অন্যরকম। যারা ফুটবল খেলেছে, মুক্তিযুদ্ধ করেছে, তারা দেশ থেকে দূরে থাকতে পারে না। জীবনের প্রয়োজনে মানুষ অনেক কিছু করে। তাই করতে হচ্ছে।’

বিমানবন্দরে তাকে অভর্থ্যনা জানানো আরেক তারকা ফুটবলার আব্দুল গাফফার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এনায়েত ভাইকে অনেক দিন ধরে বলছিলাম দেশে আসতে। অবশেষে এসেছেন। এখানে মুক্তিযুদ্ধের সনদ নেবেন।  এছাড়া আরও কিছু কাজও রয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের