আবাহনীতে আসছেন বিশ্বকাপে খেলা কলিনদ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৯:৩২

এবারের ঘরোয়া ফুটবল চমক দেখাতে যাচ্ছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসকে দেখা যাবে আকাশী নীল জার্সিতে। ক্লাব সূত্রেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কলিনদ্রেস এক মৌসুম আগে বসুন্ধরা কিংসেও খেলেছেন। তাই ঘরোয়া ফুটবলে পরিচিত মুখ তিনি। ২৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৪টি। সবশেষ নিজ দেশে দিপোর্তিভো সাপরিসার হয়ে ৩৭ ম্যাচে ৯ গোল করেছেন। এছাড়া জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলারও অভিজ্ঞতা আছে ৩৬ বছর বয়সীর।

আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেস এবার আবাহনীতে খেলবে। ৯৯ ভাগ নিশ্চিত। ভিসার কাজ চলছে। স্বাধীনতা কাপের আগেই দলের সঙ্গে যোগ দেবে।’

এবার শুধু বিশ্বকাপ তারকাই নন। ইরানের সুপার লিগে খেলা ডিফেন্ডার, ব্রাজিলের স্ট্রাইকার ও মিডফিল্ডারকেও দেখা যাবে আবাহনীতে।

মূলত স্থানীয় ও উঁচুমানের বিদেশিদের নিয়ে ঘরোয়া ফুটবলে সাফল্য পেতে মুখিয়ে দেশের অন্যতম জনপ্রিয় এই ক্লাব। যে দলটির কোচ হিসেবে থাকছেন পর্তুগিজ মারিও লেমস।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি