বিশ্বকাপের আগেই ছিটকে যাচ্ছে ইতালি অথবা পর্তুগাল!

স্পোর্টস ডেস্ক 
২৬ নভেম্বর ২০২১, ২৩:৩৬আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ০১:১১

বিশ্বকাপ বাছাইয়ে সফল হতে না পারায় বিশ্বকাপ যাত্রা কঠিন করে ফেলেছে ইতালি ও পর্তুগাল। অপেক্ষায় ছিল মার্চে অনুষ্ঠেয় প্লে-অফের। কিন্তু প্লে অফের আগে দুই হেভিওয়েট জেনে গেলো, যে কোনও একটি দলের বিদায় নিশ্চিত হবে এখানেই। অর্থাৎ ইতালি বা পর্তুগালের যে কোনও একটি দল খেলতে পারবে কাতার বিশ্বকাপ! এদের মধ্যে ইউরো চ্যাম্পিয়ন ইতালি আবার গত বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি।  

শুক্রবার নিশ্চিত হয়ে গেছে প্লে অফের ড্র। ১২টি দলকে তিনটি পাথে ভাগ করা হয়েছে। প্রতিটি পাথে দুই সেমিফাইনালে মুখোমুখি হবে চারটি দল। তার পর প্রতি পাথ থেকে ফাইনাল জয়ী একটি দলই কাতার বিশ্বকাপের টিকিট কাটবে।

সেই ভাগে ‘এ’ পাথের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড-ইউক্রেন ও ওয়েলস-অস্ট্রিয়া। ‘বি’ পাথের সেমিতে রাশিয়া-পোল্যান্ড ও সুইডেন-চেক প্রজান্ত্র। সবশেষ ‘সি’ পাথের সেমিতে ইতালি মুখোমুখি হবে নর্থ মেসিডোনিয়ার এবং তুরস্কের মুখোমুখি হবে পর্তুগাল। এই গতি পথ ধরেই ফাইনালে বাদ পড়ে যাচ্ছে ইতালি অথবা পর্তুগালের যে কোনও একটি দল। তার আগে অবশ্য সেমিতে যার যার ম্যাচ জিততে হবে।

প্লে-অফের সেমিফাইনাল হবে আগামী ২৪ ও ২৫ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ মার্চ।         

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী