প্রথম ম্যাচে রাব্বী, পরেরটিতে নায়ক ওতাবেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ২০:৪৫আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৪৫

স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে শুরু হয়েছে ফুটবলের নতুন মৌসুম। মাঠ সংস্কারের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে না। ফলে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফই ভরসা। উদ্বোধনী দিনে শেখ রাসেল ও শেখ জামাল শুভ সূচনা করেছে। মান্নাফ রাব্বীর লক্ষ্যভেদে শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। একই দিনে অন্য ম্যাচে ওতাবেকের নৈপুণ্যে শেখ জামাল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিমান বাহিনীকে।

প্রথমার্ধে আক্রমণ হেনেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি শেখ রাসেল। ম্যাচের ১৪ মিনিটে সাদউদ্দিনের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এইলতন ডি সৌজা মাথা ছোঁয়ালেও তা পোস্টের বেশ বাইরে দিয়ে চলে যায়।

৩৩ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করেন মোহাম্মদ জুয়েল। ডান দিকে সাদউদ্দিনের কাট ব্যাক ধরে রাব্বী ক্রস বাড়িয়েছিলেন। কিন্তু বক্সের মধ্যে ঠিকঠাক শট নিতে পারেননি জুয়েল।

বিরতির পর অবশ্য শেখ রাসেলকে আর হতাশ হতে হয়নি। ৫৮ মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণ ওঠা পর্তুগিজ ফরোয়ার্ড ইসমাইল রুতি দি সিলভার চিপ থেকে জাল কাঁপান মান্নাফ রাব্বী। উত্তর বারিধারা মাঝে মধ্যে চেষ্টা করেও লক্ষ্যভেদ করতে পারেনি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে শেখ জামাল অনায়াসে বিমান বাহিনীকে হারিয়েছে। ঢাকার মাঠে উজবেকিস্তানের ফরোয়ার্ড ওতাবেক পরীক্ষিত খেলোয়াড় অনেক দিন ধরেই। এই মৌসুমের শুরুতে নিজের জাত চিনিয়েছেন আবার। তিন গোলের একটি নিজে করেছেন। আর দ্বিতীয় গোল এসেছে তারই সহায়তায়।

ম্যাচ ঘড়ির ১৬ মিনিটে ওতাবেক বক্সে ঢুকে জোরালো শটে লিড এনে দেন। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে শেখ জামাল। ওতাবেকের কাটব্যাকে গাম্বিয়ার সলোমন কিং বল জড়িয়ে দেন জালে। দুই মিনিট পর সতীর্থের পাস থেকে সোহানুর গোলকিপারকে অনেকটা ফাঁকায় পেয়ে তৃতীয় গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন।

আগামীকালের খেলা

মোহামেডান-মুক্তিযোদ্ধা: বিকাল ৪টা

সাইফ-বাংলাদেশ সেনাবাহিনী: সন্ধ্যা ৬টা

ভেন্যু: বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের