রোনালদোর ইউনাইটেডের কাছে পয়েন্ট হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২১, ০১:০৪আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০১:১৩

ম্যাচের অধিকাংশ সময়জুড়ে আধিপত্য বিস্তার করলো চেলসি। ঘরের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণেও সমান দাপট দেখিয়েছে ব্লুরা। কিন্তু খেলার ধারার বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে এগিয়ে যায়। তবে ভাগ্যের ছোঁয়ায় সমতায় ফিরে হার এড়িয়েছে চেলসি। রবিবার প্রিমিয়ার লিগে দুই জায়ান্টের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে।

প্রিমিয়ার লিগে আগের দুই ম্যাচে হারের স্বাদ নিয়েছিল ইউনাইটেড। তবে স্টামফোর্ড ব্রিজে আগে গোল করে জয়ের স্বপ্ন দেখছিল রেড ডেভিলস। তবে ক্রিস্তিয়ানো রোনালদোদের সেই স্বপ্নে ধূলিসাৎ করে নিজেদের সমর্থকদের সামনে ১ পয়েন্ট আদায় করে নিয়েছে টমাস টুখেলের দল।

চেলসি ১৩ ম্যাচে তৃতীয় ড্রতে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ইউনাইটেডও তৃতীয় ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।

স্টাম্পফোর্ড ব্রিজে শুরু থেকে চেলসির দাপট। ম্যাচ ঘড়ির তৃতীয় মিনিটে হাকিম জিয়েশের ডান পায়ের জোরালো শট গোলকিপার দাভিদ দে গেয়া প্রতিহত করেন। পরের মিনিটে হাডসন-ওডোইয়ের শটও ব্যর্থ করেন স্প্যানিশ গোলকিপার।

এরপর টিমো ভেরনার ও অ্যান্টোনিও রুডিগারও পারেননি লক্ষ্যভেদ করতে। ধারার বিপরীতে ইউনাইটেড সুযোগ পেয়ে ২১ মিনিটে প্রতপক্ষের রক্ষণে হানা দিয়েছিল। তবে ব্রুনো ফের্নান্দেসের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

৩১ মিনিটে চেলসির দুর্ভাগ্য। হাডসন-ওডোইয়ের সহায়তায় রুডিগারের প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে গোল হয়নি। ৯ মিনিট পর রিস জেমসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

গোলশূন্য স্কোরলাইন রেখে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে বিরতি থেকে ফিরে ইউনাইটেড সৌভাগ্যপ্রসূত গোলের দেখা পায়। ৫০ মিনিটে প্রতিআক্রমণ থেকে সফরকারীরা এগিয়ে যায়। জর্জিনহো বড় ভুল করেন বসেন। এই সুযোগে বল পেয়ে জেডন সানচো ডান পায়ের শটে গোলকিপার এদুয়ার্দ মঁদিকে ফাঁকি দিয়ে এগিয়ে নেন রেড ডেভিলদের।

এক গোলে পিছিয়ে থেকে চেলসি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে।৬৭ মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরে। নিজেদের সীমানায় থিয়াগো সিলভাকে বাধা দেন অ্যারন ওয়ান বিসাকা। রেফারি পেনাল্টির বাঁশি দেন। স্পট কিক থেকে জর্জিনহো ডান পায়ের শটে স্কোরলাইন ১-১ করেন। এর ৩ মিনিট আগে সানচোর জায়গায় মাঠে নামেন রোনালদো। তবে ইউনাইটেডের জন্য তেমন কিছুই করতে পারেননি। বরং শেষ দিকে এসে হলুদ কার্ড দেখেছেন!

গোল ব্যবধান বাড়ানোর কম চেষ্টা করেনি দুই দল। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি কোনও দলই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট।

/টিএ/কেআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের