কোচের অভিষেকে জয় উপহার দিলো রোনালদোরা 

স্পোর্টস ডেস্ক 
০৫ ডিসেম্বর ২০২১, ২৩:২৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২৩:২৫

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ রালফ রাংনিকের অভিষেক ম্যাচ ছিল রবিবার। ওল্ড ট্র্যাফোর্ডে এমন অভিষেকের দিনে জয় কে না চাইবে? তার সেই চাওয়া পূরণ করেছেন ফ্রেদ। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রাংনিকের দল। 

অথচ পুরোটা সময় রোনালদোদের হতাশ করেছে ক্রিস্টাল প্যালেস। নতুন কোচের অধীনে ম্যানইউ চাপ সৃষ্টি করে খেললেও প্রতিপক্ষের দৃঢ়তায় লক্ষ্যভেদ করতে পারছিল না। একটা সময় শুরুর ছন্দটাও হ্রাস পেতে শুরু করে। আগের দুই সফরে প্যালেস জয় নিয়ে মাঠ ছাড়ায় মনে হচ্ছিল তৃতীয়বারও বুঝি তারা সফল হতে চলেছে। গোলেরও প্রায় কাছে পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ৭৫ মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল লক্ষ্যের বাইরে দিয়ে মেরে বসেন দলটির ফরোয়ার্ড জর্ডান আইয়ু। যার খেসারত তারা দিয়েছে ৭৭ মিনিটে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদের দারুণ এক গোলে এগিয়ে যায় ম্যানইউ। যা ম্যানইউর হয়ে ফ্রেদের ষষ্ঠ গোল। অবশ্য এর মাধ্যমে নিন্দুকদের জবাবও দেওয়া হলো তার। ওলে গানার সুলশারের সময় যাদের ঘিরে সমালোচনা হতো, তাদেরই একজন ছিলেন এই ফ্রেদ।

১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ম্যানইউ। টানা তিন ম্যাচে হারা প্যালেসের অবস্থান ১৩তম। ১৫ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের