ছেলেদের বিভাগে সিলেট সেরা, মেয়েদের বিভাগে রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগের ফাইনাল হয়ে গেলো বৃহস্পতিবার। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট, মেয়েদের বিভাগে রংপুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে এই ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ভার্চুয়ালি উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী বিভাগ। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সিলেট বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেটের অনিক দেব মারমা।

সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বসিত অনিক বলেছেন, ‘আমি চিন্তাও করিনি যে সেরা খেলোয়াড় হতে পারবো। তবে অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। প্রধানমন্ত্রীর সামনে পুরস্কার নেওয়া অন্যরক অনুভূতি। আমার স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলবো।’

একই ভেন্যুতে মেয়েদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলেরই নাসরিন আক্তার।

নাসরিনের স্বপ্ন বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে খেলা, ‘সেরা খেলোয়াড় হতে পেরে খুব ভালো লাগছে। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে আনন্দিত। দলের সবার সহযোগিতায় আমরা এত দূর এসেছি। আমার স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা।’

চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পুরস্কার পেয়েছে ৩ লাখ টাকা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী